এনসিপির ঝালকাঠির আহ্বায়ক মাইনুল ইসলামের পদত্যাগ
- Details
- by ২৪ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না পদত্যাগ করেছেন। গতকাল রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন তিনি। মাইনুল কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের কাছে পাঠানো পদত্যাগপত্র ওই পোস্টে যুক্ত করেছেন।

ফেসবুক পোস্টে মাইনুল ইসলাম লেখেন, ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। এ সিদ্ধান্ত গ্রহণে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহলের চাপ কিংবা জোরজবরদস্তি ছিল না।
তিনি লেখেন, ‘আমি মো. মাইনুল ইসলাম মান্না ঝালকাঠি জেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি। এ সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত। কারও কোনো জোরজবরদস্তি বা চাপে এই সিদ্ধান্ত নিইনি। আহ্বায়ক থাকাকালীন কেউ যদি আমার কোনো ব্যবহার বা কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পদত্যাগপত্রে মাইনুল উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চান। একই সঙ্গে তিনি জানান, তিনি সব সময় দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং ভবিষ্যতেও তা বজায় রাখবেন।
পদত্যাগপত্রে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আবেদন গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান মাইনুল ইসলাম।
এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়েও কোনো ঘোষণা আসেনি।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মাইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি পদত্যাগ করেছেন। এর বাইরে অন্য কোনো কারণ নেই।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.