আপনি পড়ছেন

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণের প্রথম দিনেই মামলার প্রধান আসামি সোহেল রানা যেন আদালতে আনা-নেওয়ার পথে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে না পারেন, সে বিষয়ে পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার একটি ট্রাইব্যুনালে নিহত শিশুর বাবার জবানবন্দি গ্রহণের মাধ্যমে এই বিচারিক কার্যক্রম শুরু হয়।

সোহেল রানার কথা বলা বন্ধের নির্দেশ আদালতের
সোহেল রানা

রাষ্ট্রপক্ষের আইনজীবীর এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই নির্দেশনা দেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষ আদালতে জানায়, আসামি সোহেল রানা আদালতে আসা-যাওয়ার সময় বিভিন্ন মন্তব্য করছেন যা গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এর ফলে বিচার কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং অপর আসামি স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ মে সকালে আট বছর বয়সী শিশু রামিসাকে নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। শিশুটিকে খুঁজতে গিয়ে তার বাবা-মা ও প্রতিবেশীরা আসামি স্বপ্না আক্তারের কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রামিসার মস্তকবিহীন মরদেহ দেখতে পান। ঘটনাস্থল থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পরদিন ২০ মে নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা ও ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেন।

এর আগে সোমবার আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় রাষ্ট্রপক্ষ মোট ১৭ জনকে সাক্ষী করেছে, যাদের মধ্যে ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা রয়েছেন। গত ২৪ মে পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করলে ট্রাইব্যুনাল তা আমলে নেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.