‘ইসরায়েল ডে প্যারেডে’ ইসরায়েলি মন্ত্রীর অংশগ্রহণের নিন্দা নিউইয়র্ক গভর্নরের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত বার্ষিক ইসরায়েল ডে প্যারেডে চরম ডানপন্থি এক ইসরায়েলি মন্ত্রীর অংশগ্রহণের তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের গভর্নর ক্যাথি হোকুল। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে একজন চরমপন্থি আখ্যা দিয়ে তিনি বলেন, তার দৃষ্টিভঙ্গি নিউইয়র্ক রাজ্যের মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর এই মন্তব্য করেন।

এক্সে দেওয়া ওই পোস্টে ক্যাথি হোকুল বলেন, ‘বেজালেল স্মোট্রিচ একজন চরম ডানপন্থি। তার ঘৃণাপূর্ণ ও বিভেদমূলক বক্তব্য নিউইয়র্কের আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।’
তিনি আরও বলেন, ‘গতকালের প্যারেডটি ছিল ইহুদি সম্প্রদায়ের গর্ব, সম্প্রদায় এবং ঐক্যের উদযাপন। আমি সেখানে তার অংশগ্রহণের তীব্র নিন্দা জানাই।’
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের সদস্য স্মোট্রিচ রোববার অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে এই কুচকাওয়াজে অংশ নেন। সেখানে ইসরায়েলের ঐতিহ্যবিষয়ক মন্ত্রী অমিখাই এলিয়াহুও উপস্থিত ছিলেন।
ফিলিস্তিনিদের জাতিগত নিধন ও গাজায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের পক্ষে সাফাই গাওয়াসহ বিভিন্ন উসকানিমূলক মন্তব্যের কারণে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত এই ইসরায়েলি অর্থমন্ত্রী।
২০২৩ সালের ফেব্রুয়ারির শেষের দিকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এক বর্বরোচিত হামলার পর স্মোট্রিচ বলেছিলেন, ইসরায়েলের উচিত ফিলিস্তিনের হুওয়ারা গ্রামটিকে ‘নিশ্চিহ্ন করে দেওয়া।’
গণমাধ্যমের খবর অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী ঘৃণ্য অপরাধের অভিযোগে স্মোট্রিচের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) একটি গোপন গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে।
তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা, যুদ্ধাপরাধ হিসেবে ইসরায়েলের নিজস্ব জনসংখ্যা স্থানান্তর এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে নিপীড়ন ও বর্ণবাদ।
কুচকাওয়াজে উপস্থিত থাকা ইসরায়েলি মন্ত্রী এলিয়াহুও এর আগে গাজায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন। এমনকি তিনি এমন ঘৃণ্য মন্তব্যও করেছিলেন, ‘গাজার খাদ্য ও জ্বালানির মজুত লক্ষ্য করে বোমা হামলা চালাতে কোনো সমস্যা নেই, তাদের অনাহারে থাকা উচিত।’
এদিকে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবারের কুচকাওয়াজ বর্জন করেছেন। ওই অনুষ্ঠানের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র এতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.