আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে মেক্সিকোতে যাওয়ার জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় রয়েছে ইরান জাতীয় ফুটবল দল। মঙ্গলবার শেষ ভাগ বা বুধবার সকালের মধ্যেই খেলোয়াড়দের ভিসা ইস্যু করা হবে বলে আশা করছে দেশটির ফুটবল ফেডারেশন।

বুধবার সকালেই মেক্সিকোর ভিসা পাওয়ার আশায় ইরান ফুটবল দল
ইরানের ফুটবল দল

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে ফুটবল ফেডারেশনের মুখপাত্র আমির মেহেদি আলাভি বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, ইরান জাতীয় দলের খেলোয়াড়দের ভিসা আজ রাতে বা আগামীকাল সকালে দেওয়া হবে।’

আলাভি আরও জানান, জাতীয় দল এবং কোচিং স্টাফরা বিশ্বকাপের জন্য বেশ অনুপ্রাণিত ও ভালোভাবে প্রস্তুত।

তিনি যোগ করেন, ফেডারেশনের নির্বাহী বোর্ডের সদস্যরা আগে থেকেই খরচ কমানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের মতো মেক্সিকোতে দলের সঙ্গে ভ্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

আলাভির দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৬ জুন শনিবার মেক্সিকোর তিজুয়ানা শহরের উদ্দেশে ইরান জাতীয় দলের রওনা হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই বড় আসরের আগে ইরানের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভিসা সমস্যা।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ গত সপ্তাহে জানান, সময়মতো ভিসা পাওয়া ফেডারেশনের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে রয়েছে।

ইরানের গণমাধ্যম অনুযায়ী তাজ বলেন, ‘ভিসা ইস্যুটি বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ফিফাকে অবশ্যই ভিসা ইস্যু প্রক্রিয়া সমাধান করতে হবে যাতে সময়মতো ভিসা পাওয়া যায় এবং দলের সদস্য ও সঙ্গীরা কোনো সমস্যা ছাড়াই ভ্রমণ করতে পারেন।’

বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক ক্যাম্পের জন্য যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরে এসেছে ইরান। টুর্নামেন্টের ম্যাচগুলো খেলতে যাওয়ার আগে দলটি সেখানেই অবস্থান করবে বলে ধারণা করা হচ্ছে।

টুর্নামেন্টের আগে মার্কিন ভিসা পেতে আবেদন করার জন্য গত সপ্তাহে ইরান দলের সদস্যরা তুরস্কের আন্তালিয়া শহরের প্রশিক্ষণ ক্যাম্প থেকে আঙ্কারার মার্কিন দূতাবাসে ভ্রমণ করেন। ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, কানাডার ভিসার প্রক্রিয়াও আলাদাভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে গত ১৯ মে থেকে আন্তালিয়ায় প্রশিক্ষণ ক্যাম্প করছে দলটি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.