আপনি পড়ছেন

স্থবির হয়ে পড়েছে যুদ্ধবিরতি আলোচনা। এই পরিস্থিতির মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে এবং ইরান থেকে জাহাজ ও উপসাগরীয় দেশগুলোর দিকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। খরব বিবিসির

ফের পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান
ছবি- বিবিসি

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীতে অবস্থিত কেশম দ্বীপে চালানো হামলাটি ছিল মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলার চেষ্টার জবাব।

অন্যদিকে, ইরান জানিয়েছে, তারা প্রতিশোধ হিসেবে একটি আঞ্চলিক দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি, তেহরান কুয়েতের দিকে দুটি এবং বাহরাইনের দিকে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যেগুলো মাঝপথে ভেঙে পড়ে অথবা প্রতিহত করা হয়।

কয়েক মাস ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়ে। এর মধ্যেই সর্বশেষ হামলাগুলোর ঘটনা ঘটলো।

সেন্টকম জানায়, কেশম দ্বীপে হামলার লক্ষ্য ছিল একটি ইরানি সামরিক গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন। পাশাপাশি, আঞ্চলিক জলসীমা দিয়ে বৈধভাবে চলাচলরত বেসামরিক জাহাজের দিকে ইরান থেকে ছোড়া তিনটি আক্রমণাত্মক ড্রোনও মার্কিন বাহিনী ভূপাতিত করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করার জন্য আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীকে চড়া মূল্য দিতে হবে।

ইরান এর আগেও বাহরাইন ও কুয়েতে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই দুই দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। সেন্টকম জানিয়েছিল, ১৩ এপ্রিল শুরু হওয়া হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের নৌ অবরোধ কার্যক্রমের অংশ হিসেবে তারা ইরানের দিকে যাচ্ছিল এমন একটি খালি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেটিকে অকার্যকর করে দিয়েছে।

সেন্টকমের ভাষ্য, বতসোয়ানার পতাকাবাহী এম/টি লেক্সি নামের জাহাজটির ক্রুরা বারবার সতর্কবার্তা উপেক্ষা করায় একটি মার্কিন যুদ্ধবিমান এর ইঞ্জিন কক্ষে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মঙ্গলবার ট্যাংকারটিতে আঘাত হানার মুহূর্তের বলে দাবি করা একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে সেন্টকম।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমালোচকদের উদ্দেশে বলেছেন, শান্ত হয়ে বসে থাকুন। তিনি দাবি করেন, ইরান সত্যিই একটি চুক্তি করতে চায় এবং সেটি যুক্তরাষ্ট্রের জন্য ভালো চুক্তি হবে।

এর আগে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশ হয়, সম্ভাব্য শান্তি চুক্তির শর্তে পরিবর্তনের অনুরোধ করেছিলেন ট্রাম্প। বিবিসির মার্কিন সংবাদ সহযোগী সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, পরিবর্তনের বিষয়গুলোর মধ্যে ছিল হরমুজ প্রণালী এবং ইরান থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের প্রশ্ন।

গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ওয়াশিংটন নিয়মিতভাবে নিজেদের অবস্থান পরিবর্তন করছে এবং নতুন কিংবা পরস্পরবিরোধী দাবি উত্থাপন করছে।

সাম্প্রতিক বিবৃতিতে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমা দিয়ে খার্গ দ্বীপের দিকে যাওয়ার সময় বতসোয়ানার পতাকাবাহী এম/টি লেক্সি জাহাজটির বিরুদ্ধে অবরোধমূলক ব্যবস্থা কার্যকর করা হয়। তাদের দাবি, জাহাজটির ক্রুরা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে মার্কিন বাহিনীর নির্দেশনা একাধিকবার অমান্য করেছে।

সেন্টকমের তথ্যমতে, অবরোধ কার্যকর হওয়ার পর থেকে ছয়টি বাণিজ্যিক জাহাজ অকার্যকর করা হয়েছে এবং আরও ১২২টি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.