আপনি পড়ছেন

সৌদি আরবের মক্কায় ‘ম্যাসার গার্ডেনস’ নামের দ্বিতীয় আবাসন ও বাণিজ্যিক গন্তব্য গড়ার পরিকল্পনা ঘোষণা করেছে উম্ম আল কুরা ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির পাঁচ বছর মেয়াদি কৌশলের অংশ হিসেবে এই মেগাপ্রকল্প হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার নিজেদের বিনিয়োগ পোর্টফোলিও সম্প্রসারণের লক্ষ্যে এ ঘোষণা দেয় ম্যাসার ডেস্টিনেশনের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানটি।

মক্কায় নতুন মেগাপ্রকল্প ‘ম্যাসার গার্ডেনস’ নির্মাণের ঘোষণা
ছবি - সংগৃহীত

প্রতিষ্ঠানটি জানায়, ম্যাসার গার্ডেনস মূলত ম্যাসার ডেস্টিনেশনের একটি সম্প্রসারিত অংশ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য আধুনিক নকশা, উন্মুক্ত স্থান ও উন্নতমানের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। এই প্রকল্পটির মাধ্যমে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে শুধুমাত্র একটি প্রধান প্রকল্পের ওপর নির্ভরশীল না থেকে বিভিন্ন স্থানে বিনিয়োগের সুযোগ তৈরি করা হবে।

উম্ম আল কুরা ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আবুআতিক জানান, নতুন এই গন্তব্যের উদ্বোধনের মাধ্যমে কোম্পানির উন্নয়ন পোর্টফোলিওতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘নতুন এই গন্তব্যের উদ্বোধন আমাদের কোম্পানির উন্নয়ন পোর্টফোলিওতে বৈচিত্র্য আনা এবং নগর গন্তব্য খাতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে একটি বড় মাইলফলক।’ প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো স্থানের নিজস্বতা ও স্বকীয়তা বজায় রেখে একটি প্রাণবন্ত ও সমাজকেন্দ্রিক পরিবেশ তৈরি করা বলেও জানান তিনি।

একটি কৌশলগত জোটের মাধ্যমে ম্যাসার গার্ডেনস গড়ে তোলা হচ্ছে। এই জোটে নেতৃত্ব ও উন্নয়নের ব্যবস্থাপক হিসেবে কাজ করবে উম্ম আল কুরা। অন্যদিকে, জমির মালিকদের ক্ষতিপূরণ দিয়ে আর্থিক অংশীদার হিসেবে থাকবে মক্কা কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি। কারিগরি অংশীদার হিসেবে থাকবে আল রাজি ইউনিয়ন রিয়েল এস্টেট কোম্পানি। তারা উন্নয়নকাজ পরিচালনা এবং এর আনুষঙ্গিক ব্যয় বহন করবে। তবে চুক্তির চূড়ান্ত পর্যায়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য নির্ধারণ করা হবে।

টেকসই নগর উন্নয়নের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে এই গন্তব্যের কাজ শেষ করা হবে। পশ্চিম হিন্দাবিয়া এলাকার ৮ লাখ ৪১ হাজার বর্গমিটার ও দক্ষিণ হিন্দাবিয়ার ৩ লাখ ৮ হাজার বর্গমিটার মিলিয়ে মোট প্রায় ১২ লাখ বর্গমিটার (প্রায় ১ কোটি ৩০ লাখ বর্গফুট) এলাকা জুড়ে এটি গড়ে উঠবে।

মিশ্র ব্যবহারের এই নগর উন্নয়ন প্রকল্পের অবকাঠামো ও জমির জন্য প্রাথমিকভাবে প্রায় ৬০০ কোটি সৌদি রিয়াল (প্রায় ১৬ লাখ ডলার) খরচ ধরা হয়েছে। পাঁচ বছরের মধ্যে এর নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কোম্পানির তথ্যমতে, ম্যাসার গার্ডেনসকে একটি বিশেষ, সংযুক্ত ও টেকসই গন্তব্য হিসেবে সাজানো হয়েছে। এতে ১ লাখ ৪০ হাজার বর্গমিটারের বেশি সবুজ এলাকা, সড়ক নেটওয়ার্ক, অবকাঠামো ও নাগরিক সুবিধা থাকবে। এছাড়া ৮ কিলোমিটারের (প্রায় ৫ মাইল) বেশি হাঁটার পথ এবং ১৭ কিলোমিটার (সাড়ে ১০ মাইল) সাইকেল চালানোর লেন থাকবে।

প্রথম ধাপে অবকাঠামো, নাগরিক সুবিধা, উন্মুক্ত স্থান এবং কয়েকটি মিশ্র ব্যবহারের প্লট তৈরির ওপর জোর দেওয়া হবে। পরবর্তী ধাপগুলোতে আবাসিক, বাণিজ্যিক, আতিথেয়তা ও অন্যান্য নাগরিক সুবিধার কাজ শেষ করা হবে।

উম্ম আল কুরা জানায়, এই প্রকল্পের লক্ষ্য হলো এমন একটি সমন্বিত নগর গন্তব্য তৈরি করা, যেখানে বসবাস, কাজ, বিনোদন ও আতিথেয়তার সব সুবিধা থাকবে। একইসঙ্গে এটি মক্কার বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়ন, আধুনিক যাতায়াত ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও সামাজিক টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.