২ নারী ফুটবলারকে গ্রেপ্তার করল ইসরায়েল, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি ফিলিস্তিনের
- Details
- by খেলাধুলা ডেস্ক
ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে ফিলিস্তিনের জাতীয় নারী দলের দুজন ফুটবলার গ্রেপ্তার হওয়ার পর আন্তর্জাতিক হস্তক্ষেপ ও জবাবদিহির দাবি জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। গ্রেপ্তার হওয়া ওই দুই খেলোয়াড় হলেন বর্তমান দলের রান্দ আল-হালাওয়ানি এবং সাবেক খেলোয়াড় নাতালি আবু দিয়া। বৃহস্পতিবার পিএফএ জানায়, তাদের আটকের কোনো কারণ এখনও জানানো হয়নি।

এর আগে বুধবার পশ্চিম জেরুজালেমের তালপিয়ত থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে হালাওয়ানির আটকের মেয়াদ শুক্রবার পর্যন্ত বাড়িয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। পিএফএর তথ্যমতে, তার আগের দিন বিরজেইত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু দিয়ার বাসভবনে অভিযান চালিয়ে তাকেও গ্রেপ্তার করা হয়।
পিএফএর মুখপাত্র দিমা ইউসেফ আনাদোলু এজেন্সিকে জানান, আটক ও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এখনও চলছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষের এই দুই খেলোয়াড়কে আটকে রাখার কারণগুলো অস্পষ্ট রয়ে গেছে।
হালাওয়ানি ও আবু দিয়াকে গ্রেপ্তারের ঘটনাটিকে বিছিন্ন কোনো ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এটি ফিলিস্তিনি ক্রীড়াবিদদের ওপর পদ্ধতিগত হামলার অংশ।’
ইউসেফ আরও বলেন, ‘এই আটক ফিফার নিয়মাবলি এবং ক্রীড়াবিদদের সুরক্ষা নিশ্চিত করার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।’
ফিলিস্তিনি ক্রীড়াবিদদের ওপর চলমান এই লঙ্ঘন থামাতে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে একটি কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, ‘আমরা দুই খেলোয়াড়কে গ্রেপ্তারের জন্য দায়ী ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রকৃত আন্তর্জাতিক পদক্ষেপ এবং জবাবদিহি দাবি করছি।’
আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত নীরবতা ফিলিস্তিনি ক্রীড়াবিদদের ওপর চালানো এই লঙ্ঘনগুলোকে আরও মজবুত করবে বলেও যুক্তি দেন তিনি।
দিমা ইউসেফ আরও জানান, ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক স্তরে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে এবং কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) জমা দেওয়া নথির অংশ হিসেবে এই মামলাটি অন্তর্ভুক্ত করা হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.