আপনি পড়ছেন

জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অপ্রত্যাশিত খরচের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বড় ধরনের আর্থিক চাপে পড়েছে। ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট এই পরিস্থিতিতে সামরিক বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে ব্যাপক কাটছাঁট করতে বাধ্য হচ্ছে মার্কিন সেনাবাহিনী। এবিসি নিউজের বুধবারের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

তেলের দামে বিপর্যস্ত পেন্টাগন!
পেন্টাগন

প্রতিরক্ষা দপ্তরের নথিতে দেখা যায়, সামরিক বাহিনীর ব্যবহৃত জ্বালানির গড় দাম গত অক্টোবর মাসের ১৫৪ দশমিক ১৪ ডলার (প্রতি ব্যারেল) থেকে বেড়ে এপ্রিলে ১৯৫ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ, মাত্র ছয় মাসের ব্যবধানে জ্বালানির দাম বেড়েছে প্রায় ২৭ শতাংশ। প্রতিবেদনে বলা হয়, পেট্রোল ও জেট ফুয়েলসহ প্রায় দুই ডজন জ্বালানির গড় খরচের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে।

ইরান যুদ্ধের সময় জ্বালানির দাম মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে সামরিক বিমান, ট্যাংক ও অন্যান্য সরঞ্জাম পরিচালনার ক্ষেত্রে চলতি বছর ১০০ কোটি ডলারেরও বেশি অপরিকল্পিত খরচ যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিরক্ষা দপ্তর বছরে প্রায় আট কোটি ব্যারেল জ্বালানি ব্যবহার করে।

সামরিক বাহিনীর কর্মকর্তারা বেসামরিক জ্বালানি ও বাণিজ্যিক বিমান ভাড়ার ঊর্ধ্বগতির কারণেও বেশ বিপাকে পড়েছেন। কারণ, সেনারা প্রশিক্ষণ এবং অন্যান্য কাজের জন্য প্রায়ই বাণিজ্যিক ফ্লাইট, ভাড়ার গাড়ি এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহারের খরচের ওপর নির্ভর করেন। এসব খরচ বৃদ্ধি পাওয়ায় বাজেটের ওপর অতিরিক্ত চাপ পড়ছে।

ফলস্বরূপ, ভ্রমণ ব্যয়ের বিষয়টি কঠোর যাচাই-বাছাইয়ের মুখে পড়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, খরচ কমানোর উদ্দেশ্যে অন্তত এপ্রিল মাস থেকে কিছু ইউনিট তাদের প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচির জন্য ভ্রমণ উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছে বা বাতিল করেছে।

সেনাবাহিনীর একজন মুখপাত্র লে. কর্নেল অরল্যান্ডো হাওয়ার্ড বলেন, ‘জ্বালানি বাজারের বর্তমান গতিশীলতা তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, যা কর্মী, সরবরাহ এবং সরঞ্জাম পরিবহনের খরচকে প্রভাবিত করতে পারে।’

প্রতিবেদনে আরও জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হতে যাওয়া চলতি অর্থবছরের বাকি সময়ে ৪০০ থেকে ৬০০ কোটি ডলারের ঘাটতি মেটাতে মার্কিন সেনাবাহিনী তাদের প্রশিক্ষণে ব্যাপক কাটছাঁট করতে বাধ্য হয়েছে।

এই ঘাটতির পেছনে মূলত কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ইরান সংঘাত, সীমান্ত মিশন বৃদ্ধি এবং ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের চলমান মোতায়েন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.