আপনি পড়ছেন

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার মার্কিন ধনকুবের ইলন মাস্ককে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ এবং বিভাজন উসকে না দিতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। প্রযুক্তি খাতের এই বিলিয়নিয়ারের কর্মকাণ্ডে তীব্র অসন্তোষ প্রকাশ করে বৃহস্পতিবার তিনি বলেন, মাস্কের উচিত ব্রিটিশ রাজনীতিতে নাক গলানো বন্ধ করা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মাস্কের করা পোস্টের প্রেক্ষাপটে দেশটিতে তীব্র জনরোষ ও বিক্ষোভের সৃষ্টি হলে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর তোপের মুখে ইলন মাস্ক
ইলন মাস্ক ও কিয়ার স্টারমার

এদিকে মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-এর বিরুদ্ধে মামলা করেছেন ব্রিটিশ আইনপ্রণেতা জেস আসাতো। তার অভিযোগ, প্রতিষ্ঠানটির এআই টুল ‘গ্রক’ ব্যবহার করে তার আপত্তিকর ভুয়া ছবি তৈরি করা হয়েছে। আসাতো জানান, তিনি শুধু একা নন, হাজার হাজার নারী ও শিশু এ ধরনের ডিপফেক ও অপব্যবহারের শিকার হচ্ছেন। এই ঘটনার পর ব্রিটেনে প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার দাবি নতুন করে সামনে এসেছে।

অনলাইন ডনের খবরে বলা হয়েছে, গত বছর ১৮ বছর বয়সী হেনরি নোভাক ছুরিকাঘাতে আহত হয়ে মারা যান। ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মুমূর্ষু নোভাককে হাতকড়া পরিয়ে রেখেছে পুলিশ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার রাতে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও বিক্ষোভ শুরু হয়। অভিযোগ উঠেছে যে, হত্যাকারী বিষয়টিকে ভুলভাবে বর্ণবাদী হামলা হিসেবে চালানোর চেষ্টা করেছিল। স্টারমার সাংবাদিকদের জানান, এই মৃত্যুকে ব্যবহার করে উত্তেজনা ছড়ানো অমার্জনীয় এবং এটি ব্রিটেনের প্রকৃত পরিচয় নয়।

অন্যদিকে মাস্ক তার পোস্টে দাবি করেছেন, ব্রিটিশ পুলিশ শ্বেতাঙ্গদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। তিনি লিখেছেন, পশ্চিমা বিশ্ব এমন এক অত্যন্ত ভ্রান্ত সামাজিক রীতি তৈরি করেছে যেখানে বর্ণবাদের অভিযোগকে সবচেয়ে বড় অপরাধ হিসেবে দেখা হয়। তবে ব্রিটিশ পুলিশ ও সরকার মাস্কের এসব পক্ষপাতের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

নিহত নোভাকের পরিবার প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। তারা পুলিশের আচরণকে অমানবিক ও অবমাননাকর বলে বর্ণনা করলেও একই সঙ্গে অনুরোধ করেছেন, এই মৃত্যুকে যেন ঘৃণা বা বিভাজন ছড়ানোর কাজে ব্যবহার করা না হয়। এর আগেও মাস্ক বারবার স্টারমারের সমালোচনা করেছেন। বিশেষ করে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্টারমার যখন প্রধান প্রসিকিউটর ছিলেন, তখন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কিছু অপরাধী চক্রের বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা পরিচালনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাস্ক।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.