আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরান দলকে ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রের মাটিতে প্রবেশ করতে হবে এবং খেলা শেষে ওই দিনই সে দেশ ত্যাগ করতে হবে। ভিসা সংক্রান্ত কড়া বিধিনিষেধের কারণে ইরানি ফুটবলারদের জন্য এমন কঠোর নিয়ম জারি করা হয়েছে।

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও ত্যাগ করতে হবে ইরানের ফুটবল দলকে
ছবি - সংগৃহীত

মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত অবোলফজল পাসান্দিদেহ গত রোববার সাংবাদিকদের এই তথ্য জানান। তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধাবস্থার কারণে ইরান দল তাদের পূর্বপরিকল্পিত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসান শহরে অনুশীলনের সিদ্ধান্ত বাতিল করেছে। বর্তমানে দলটি মেক্সিকোতে অবস্থান করছে।

ভিসা বিধিনিষেধের বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রদূত অবোলফজল পাসান্দিদেহ বলেন, ‘আমরা সকালে প্রবেশ করতে পারব এবং ওই দিনই আমাদের চলে যেতে হবে।’

চলতি বিশ্বকাপে মার্কিন ভূখণ্ডে ইরানের তিনটি গ্রুপ পর্বের ম্যাচ খেলার কথা রয়েছে। এর মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এবং বাকি একটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়াশিংটনের সিয়াটলে।

গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ওই অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করে। এর জেরে পরবর্তীতে একের পর এক পাল্টা হামলার ঘটনা ঘটে, যা পুরো অঞ্চলে চরম অস্থিরতা তৈরি করে।

এর জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালায় এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন দেশগুলোকে নিশানা করে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে নৌযান চলাচল ব্যাহত করে তারা। পরবর্তীতে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও দীর্ঘমেয়াদি ও ব্যাপকভিত্তিক চুক্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.