আপনি পড়ছেন

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে একই সফরে অংশ নিতে চাওয়া সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটকে অনুমতি দেওয়া হয়েছে।

এবার ফ্রান্স সফরে রাজশাহী সিটি প্রশাসককে ‘না’ বললেন প্রধানমন্ত্রী
তারেক রহমান

সড়ক বাতিতে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ফ্রান্সের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের আমন্ত্রণে দুই কর্মকর্তার সফর প্রস্তাব পাঠানো হয়েছিল। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন করা হলে সেখানে ভিন্ন সিদ্ধান্ত আসে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা থাকলেও সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকৌশলীর অংশগ্রহণই বেশি কার্যকর। প্রশাসক প্রকৌশলী নন, তাই এ ধরনের কারিগরি সফরে তার অংশগ্রহণের বিশেষ যৌক্তিকতা নেই। ফলে প্রয়োজনে শুধু নির্বাহী প্রকৌশলী সফরে যেতে পারবেন।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে দেশীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর সহায়তা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং অন্যান্য প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও অনুমোদন করা হয়নি। মশকনিধন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ওই সফরের আবেদন করা হয়েছিল।

সে সময় প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন, মশা দমনের কৌশল জানতে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই; দেশের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেই কার্যকর পদ্ধতি উদ্ভাবন করা সম্ভব।

সাম্প্রতিক এসব সিদ্ধান্তকে সরকারি ব্যয় সাশ্রয় এবং বিদেশ সফরের প্রয়োজনীয়তা যাচাইয়ে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.