আপনি পড়ছেন

দেশে গত ১০০ দিনে সংঘটিত ৬০৫টি হত্যাকাণ্ড নিয়ে সাম্প্রতিক আলোচনার মধ্যে পুলিশ সদর দপ্তর বলেছে, এসব ঘটনার বেশিরভাগই ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক বিরোধ থেকে ঘটেছে। কেবল মোট সংখ্যা উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্বাভাবিক হিসেবে তুলে ধরা হলে প্রকৃত চিত্র আড়াল হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে সংস্থাটি।

১০০ দিনে ৬০৫ হত্যা: টিআইবির প্রতিবেদনের জবাবে পুলিশের ব্যাখ্যা
বাংলাদেশ পুলিশের লোগো

সোমবার (৮ জুন) এক ব্যাখ্যামূলক বিবৃতিতে পুলিশ সদর দপ্তর জানায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘১০০ দিনে ৬০৫ খুন’ সংক্রান্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তারা বিষয়টি বিশ্লেষণ করেছে।

সেই বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে নথিভুক্ত ৬০৫টি হত্যা মামলার মধ্যে সবচেয়ে বেশি ৩৩৬টি ঘটনা ঘটেছে পূর্বশত্রুতার জেরে, যা মোট ঘটনার প্রায় ৫৬ শতাংশ।

এ ছাড়া পারিবারিক কলহ থেকে ১৪৬টি, সম্পত্তি ও অর্থনৈতিক বিরোধের কারণে ৬৯টি এবং আকস্মিক সংঘাত বা আঘাতের ঘটনায় ১৯টি হত্যাকাণ্ড ঘটেছে। রাজনৈতিক কারণে সংঘটিত হত্যার সংখ্যা ছিল মাত্র তিনটি।

পুলিশের দাবি, এসব পরিসংখ্যান থেকে স্পষ্ট যে অধিকাংশ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে ব্যক্তি পর্যায়ের দ্বন্দ্ব, পারিবারিক সমস্যা কিংবা সামাজিক বিরোধ। ফলে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়নের ক্ষেত্রে ঘটনার ধরন ও প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া প্রয়োজন।

পুলিশ সদর দপ্তর আরও বলেছে, গত এক দশকে দেশে বছরে সাধারণত তিন হাজার থেকে সাড়ে চার হাজার হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। সেই হিসাবে দুই মাসে ৬০৫টি হত্যার ঘটনা বার্ষিক গড়ে রূপান্তর করলে সংখ্যা দাঁড়ায় প্রায় ৩ হাজার ৬৩০, যা আগের বছরগুলোর গড় প্রবণতার মধ্যেই রয়েছে।

জনসংখ্যার অনুপাতে হত্যার হারও আন্তর্জাতিক মানদণ্ডে উদ্বেগজনক নয় বলে দাবি করেছে পুলিশ। তাদের হিসাব অনুযায়ী, প্রায় ১৮ কোটি মানুষের দেশে দুই মাসে প্রতি লাখ জনসংখ্যায় হত্যার হার দাঁড়ায় মাত্র ০.৩৪।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতির মূল্যায়নের সময় অতীতের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করা জরুরি। পূর্ববর্তী সময়ের তথ্য উপস্থাপন ছাড়া বর্তমান চিত্রকে বিচ্ছিন্নভাবে বিশ্লেষণ করলে বাস্তব অবস্থা সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর মামলা গ্রহণ ও নথিভুক্তকরণ প্রক্রিয়া আরও উন্মুক্ত ও সক্রিয় হয়েছে। ফলে অপরাধের তথ্য রেকর্ডে বৃদ্ধি পাওয়া মানেই অপরাধ বেড়ে যাওয়া নয়; বরং এটি অনেক ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির প্রতিফলন।

সার্বিকভাবে পুলিশ সদর দপ্তরের দাবি, হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে উদ্বেগ থাকলেও এর বড় অংশই সামাজিক ও ব্যক্তিগত বিরোধজনিত। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে কেবল সংখ্যার ওপর নির্ভর না করে ঘটনাগুলোর প্রকৃতি ও পটভূমিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.