আপনি পড়ছেন

দীর্ঘ এক দশক ধরে আলোচিত ও রহস্যঘেরা সোহাগী জাহান তনু হত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলায় সন্দেহভাজন দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারিরও নির্দেশ দেওয়া হয়েছে।

তনু হত্যার নতুন মোড়: সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সোহাগী জাহান তনু

সোমবার (৮ জুন) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুমিনুল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশীদ।

আদালতের আদেশে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা হলেন সাবেক সেনাসদস্য সার্জেন্ট জাহিদুজ্জামান (জাহিদ) এবং সৈনিক শাহীন আলম। তনু হত্যাকাণ্ডের সময় দুজনই কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, মামলার অগ্রগতির অংশ হিসেবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে একটি আবেদন করে। আবেদনে ওই দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানানো হয়। পাশাপাশি সেনাবাহিনীর কাছে মামলার তদন্তে সহায়ক কোনো তথ্য বা নথি থাকলে তা তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তরের আবেদনও করা হয়।

সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান তনু হত্যার সময় কুমিল্লা সেনানিবাসের ১২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তার বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায়। শুরু থেকেই তনুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়ে আসছে যে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত।

অন্যদিকে শাহীন আলম তখন কুমিল্লা সেনানিবাসের ২ সিগন্যাল ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজলে। তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

সম্প্রতি মামলাটির তদন্তে নতুন তথ্য সামনে আসে। তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনার ডিএনএ পরীক্ষায় নতুন একজন ব্যক্তির জৈবিক উপস্থিতির তথ্য পাওয়া গেছে। এর ফলে মামলার আলামতে এখন পর্যন্ত চারজনের ডিএনএ শনাক্ত হওয়ার তথ্য উঠে এসেছে। এর মধ্যে আগে তিনজনের শুক্রাণুর উপস্থিতির তথ্য মিললেও সর্বশেষ পাওয়া নমুনাটি রক্তের বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

এদিকে মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে সোমবার আদালতে হাজির করা হলে তার পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হাফিজুর রহমানকে গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তনু হত্যার সময় তিনিও কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। তিনি ২০২৩ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু সেনানিবাসের ভেতরে একটি বাসায় পড়াতে যাওয়ার পর নিখোঁজ হন। পরে সেনানিবাসের একটি নির্জন স্থানে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং বিচার দাবিতে দীর্ঘদিন আন্দোলন চলে।

দীর্ঘ তদন্ত, একাধিক সংস্থার অনুসন্ধান ও নতুন আলামত বিশ্লেষণের পর মামলাটি আবারও নতুন মোড়ে দাঁড়িয়েছে। আদালতের সর্বশেষ নির্দেশনা তনু হত্যা রহস্য উদ্ঘাটনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।‘১‘‘

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.