ভোক্তাদের জন্য স্বস্তির আভাস, সস্তা হতে পারে যেসব পণ্য
- Details
- by ২৪ ডেস্ক
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশীয় শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে ব্যাপক কর সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। উৎপাদনমুখী খাতকে উৎসাহিত করতে ভ্যাট অব্যাহতি, শুল্ক রেয়াত এবং কাঁচামাল আমদানিতে কর ছাড়ের প্রস্তাব থাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এবারের বাজেটের মূল দর্শন হচ্ছে—দেশে উৎপাদন বাড়ানো, আমদানিনির্ভরতা কমানো এবং স্থানীয় শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তোলা। এ কারণে উৎপাদন খাতকে কর সুবিধা দেওয়া হলেও বিলাসী ও অপ্রয়োজনীয় আমদানিপণ্যের ওপর করের চাপ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাজেটে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে দেশীয় ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদন খাত। স্থানীয়ভাবে উৎপাদিত টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন গৃহস্থালি পণ্যের ওপর ভ্যাট কমানোর পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে এসব শিল্পে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে কর সুবিধার মেয়াদ আরও কয়েক বছর বাড়ানো হতে পারে। এতে উৎপাদন ব্যয় কমে বাজারে এসব পণ্যের দাম হ্রাস পাওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্যপ্রযুক্তি খাতেও থাকছে বিশেষ প্রণোদনা। দেশে উৎপাদিত ল্যাপটপ, কম্পিউটার, মনিটর ও মোবাইল ফোনের ভ্যাট সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানিতে কর কমানোর প্রস্তাব রয়েছে।
বিশেষ করে মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালের করহার হ্রাস করা হলে স্থানীয়ভাবে উৎপাদিত প্রযুক্তিপণ্যের দাম আরও প্রতিযোগিতামূলক হতে পারে।
স্বাস্থ্য খাতেও ভোক্তাদের জন্য কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হচ্ছে। ওষুধ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালের ওপর সম্পূরক শুল্ক প্রত্যাহারের পাশাপাশি হার্টের রিং, চোখের লেন্স এবং ক্যান্সারের কিছু জীবনরক্ষাকারী ওষুধ আমদানিতে কর রেয়াতের প্রস্তাব রয়েছে।
এতে চিকিৎসা ব্যয় কিছুটা কমতে পারে এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগীরা আর্থিকভাবে উপকৃত হতে পারেন।
সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে ধান, চাল, গম, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, চিনি ও ভোজ্যতেলসহ প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎসে কর কমানোর পরিকল্পনা রয়েছে।
সরকারের ধারণা, সরবরাহ ব্যবস্থায় করের চাপ কমলে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে।
পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহ দিতে সৌরবিদ্যুৎ খাতে কর সুবিধার মেয়াদ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুতের যন্ত্রাংশ ও পরিবেশবান্ধব ব্যাটারি উৎপাদনে কর ছাড় অব্যাহত রাখা হতে পারে।
এর ফলে সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে এবং বিকল্প জ্বালানির ব্যবহার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার সম্প্রসারণে ইলেকট্রিক গাড়ি, ই-বাইক এবং হাইব্রিড যানবাহনের জন্য বিশেষ কর সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। নিয়ন্ত্রণমূলক কিছু শুল্ক প্রত্যাহার করা হলে এই খাতের বাজার আরও সম্প্রসারিত হতে পারে।
ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে কনটেন্ট নির্মাতাদের ওপর বিদ্যমান ভ্যাট ও আয়কর প্রত্যাহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এটি কার্যকর হলে ইউটিউবার, অনলাইন কনটেন্ট নির্মাতা এবং ডিজিটাল সৃজনশীল পেশাজীবীরা সরাসরি উপকৃত হতে পারেন।
স্বর্ণ বিক্রিতে বর্তমান শতাংশভিত্তিক ভ্যাটের পরিবর্তে নির্দিষ্ট হারে ভ্যাট আরোপের প্রস্তাব রয়েছে। নতুন ব্যবস্থা কার্যকর হলে প্রতি ভরি স্বর্ণে করের বোঝা কমে আসতে পারে, যা বাজারে স্বর্ণালঙ্কারের দামেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
অর্থনীতিবিদদের মতে, এবারের বাজেটের কেন্দ্রীয় লক্ষ্য হলো ‘আমদানির পরিবর্তে উৎপাদন’। স্থানীয় শিল্পকে কর সুবিধা দিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো এবং একই সঙ্গে অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করার কৌশল নিয়েছে সরকার।
তবে এই উদ্যোগের প্রকৃত সুফল নির্ভর করবে বাজার ব্যবস্থাপনা, ব্যবসায়ীদের ভূমিকা এবং উৎপাদন ব্যয় কমার সুবিধা ভোক্তাদের কাছে কতটা পৌঁছায় তার ওপর। সঠিক বাস্তবায়ন হলে মূল্যস্ফীতির চাপ কমানোর পাশাপাশি দেশীয় শিল্পায়নেও নতুন গতি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.