ইরানি সমর্থকদের জন্য বরাদ্দকৃত বিশ্বকাপের টিকিট কোটা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে অভিযোগ করেছে ইরানের ফুটবল ফেডারেশন। মঙ্গলবার ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, এর ফলে তারা তাদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সমর্থকদের কাছে টিকিট বিক্রি করতে পারছে না। এ ঘটনায় ফিফার হস্তক্ষেপ দাবি করেছে দেশটি।

ইরানি সমর্থকদের বিশ্বকাপের টিকিট বাতিল করল যুক্তরাষ্ট্র, ফিফার হস্তক্ষেপ দাবি
ছবি সংগৃহীত

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশের ফেডারেশনের জন্য মোট টিকিটের ৮ শতাংশ বরাদ্দ থাকে। এই নিয়মের অধীনে নিজ নিজ দেশের ফেডারেশনের মাধ্যমে অফিশিয়াল প্রক্রিয়ায় টিকিট কেনার সুযোগ পান সমর্থকরা। কোটা পাওয়ার পর ইরান ইতোমধ্যে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছিল। কিন্তু পরে সেই কোটা বাতিল করা হয়।

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে অফিশিয়াল কোনো মাধ্যমে জাতীয় দলের সমর্থকদের একটি টিকিটও দেওয়া সম্ভব হচ্ছে না। আগে থেকে ঘোষিত প্রক্রিয়ার ওপর ভিত্তি করে অনেক ইরানি সমর্থক বিশ্বকাপ দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আইনি ও অফিশিয়াল কোটা থেকে ইরানি সমর্থকদের বঞ্চিত করা আন্তর্জাতিক প্রতিযোগিতার চেতনা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থি। বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসর আয়োজনের ক্ষেত্রে অক্রীড়াসুলভ ও রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, নিয়ম ও পেশাদারি নীতি মেনে ইরানি সমর্থকরা দীর্ঘকাল ধরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় জাতীয় দলকে সমর্থন দিয়ে আসছেন। অন্যান্য দেশের সমর্থকদের মতো তাদের আইনি অধিকারের প্রতিও সমান সম্মান দেখানো উচিত। ফিফা ও আয়োজকদের অবশ্যই ইরানি সমর্থকদের আইনি অধিকার নিশ্চিত করার মাধ্যমে নিরপেক্ষতা ও ন্যায়বিচার বজায় রাখতে হবে। ফুটবলের বাইরের কোনো বিষয় যেন বিশ্বকাপকে ম্লান করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানানো হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার বৈরুতে ইসরায়েল বোমা হামলা চালালে ইরান এর জবাবে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলও ইরানে কয়েক দফা বিমান হামলা চালায়।

সোমবার ভোরে ইরানের সামরিক বাহিনী জানায়, তারা ইসরায়েলে হামলা বন্ধ রেখেছে। তবে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে কঠোর জবাব দেওয়া হবে।

গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর থেকেই ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এর জেরে ইসরায়েল এবং মার্কিন স্থাপনা রয়েছে এমন আঞ্চলিক দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছিল ইরান। গত ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি হলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে মতবিরোধ এবং পরবর্তী আঞ্চলিক পরিস্থিতির কারণে আলোচনা থমকে যায়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.