মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। বিশ্বমঞ্চের এই আসরকে কেন্দ্র করে নিজেদের দাবিদাওয়া সরকারের কাছে তুলে ধরতে রাস্তায় নেমেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মেক্সিকোতে ব্যাপক বিক্ষোভের মাঝেই শুরু হচ্ছে বিশ্বকাপ
ছবি - সংগৃহীত

মেক্সিকো সিটির ঐতিহাসিক এলাকার অনেক রাস্তায় তাঁবু খাটিয়ে দিনরাত অবস্থান করছেন বিক্ষোভকারীরা। এদের বেশিরভাগই ন্যাশনাল এডুকেশনাল ওয়ার্কার্স কোঅর্ডিনেশন (সিএনটিই)-এর সদস্য এবং তারা কোনোভাবেই এলাকা ছাড়তে রাজি নন।

বিক্ষোভকারীদের মধ্যে রয়েছেন মজুরি বৃদ্ধি, শিক্ষানীতির পরিবর্তন এবং পেনশন আইনের সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। এছাড়া ২০১৪ সালে আয়োতজিনাভায় নিখোঁজ ৪৩ জন প্রশিক্ষণার্থী শিক্ষকের পরিবার ও সমর্থক, নিখোঁজ স্বজনদের সন্ধানের দাবিতে আন্দোলনকারী গোষ্ঠী, অবসরপ্রাপ্ত বিচারবিভাগীয় কর্মচারী, প্রাণী অধিকারকর্মী এবং কৃষকরাও এই বিক্ষোভে অংশ নিয়েছেন। মাঝে মাঝেই পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটছে।

বিক্ষোভের কারণে পুরনো শহরের অনেক অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নির্দিষ্ট কিছু এলাকায় বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে বসানো বিশাল ব্যারিকেডগুলো সবার দৃষ্টি আকর্ষণ করছে। পাসেও দে লা রেফোর্মা, ইনসারজেন্টেস এবং ঐতিহাসিক কেন্দ্রের আশেপাশের প্রধান সড়কগুলো অবরোধ করায় শহরের কেন্দ্রস্থলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং গণপরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

জোকালো স্কোয়ারে ফিফার আয়োজিত ফ্যান ফেস্ট এলাকা এবং বিক্ষোভকারীদের অবস্থানের জায়গা কাছাকাছি হওয়ায় উভয় পক্ষের মধ্যে মাঝে মাঝেই উত্তেজনা দেখা দিচ্ছে। জোকালো স্কোয়ারকে বিক্ষোভের কেন্দ্রবিন্দু বানাতে চাওয়া আন্দোলনকারীদের ঠেকাতে বড় ব্যারিকেড দিয়ে এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

সিএনটিই সদস্যরা ‘সমাধান নেই, বল গড়াবে না।’ স্লোগান দিয়ে সরকারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন। দাবি পূরণ না হলে পুরো বিশ্বকাপ চলাকালীন বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কয়েকটি ইউনিয়ন।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দিনও বিক্ষোভ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মেক্সিকানদের। স্থানীয় সূত্রগুলো জানায়, স্টেডিয়ামের দিকে যাওয়ার রাস্তাগুলোতে মিছিল ও অবস্থান কর্মসূচির মাধ্যমে সড়ক অবরোধের পরিকল্পনা করছে কিছু গোষ্ঠী। এ অবস্থায় দর্শকদের নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়ামে পৌঁছানোর পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

আগামী বৃহস্পতিবার জিএমটি ১৯০০ টায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ‘এ’ গ্রুপের ম্যাচের মাধ্যমে পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.