আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত চরম আকার ধারণ করেছে। দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সব ধরনের নৌযানের জন্য পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে তেহরান। একই সঙ্গে এর প্রতিশোধ নিতে জর্ডান, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।

মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা: মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা
হরমুজ প্রণালী, ফাইল ছবি

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে দাবি করেছে যে, ইরানের অব্যাহত আগ্রাসনের জবাবে তারা দেশটির সামরিক নজরদারি, যোগাযোগ ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা স্থাপনায় আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। তবে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস স্যাটেলাইট চিত্র ও ভিডিও বিশ্লেষণের বরাত দিয়ে জানিয়েছে, দক্ষিণ ইরানের বেমানি গ্রামে একটি পানীয় জলের স্থাপনায় মার্কিন বোমা আঘাত হেনেছে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, এই হামলার ফলে ২০ হাজারেরও বেশি মানুষের পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওপেন সোর্স মিউনিশন পোর্টালের বিশেষজ্ঞরা জানান, হামলায় ব্যবহৃত ধ্বংসাবশেষটি যুক্তরাষ্ট্র নির্মিত জিবিইউ-৩৯ বোমার অংশ। জেনেভা কনভেনশন অনুযায়ী, বেসামরিক স্থাপনায় ইচ্ছাকৃত হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।

মার্কিন এই হামলার কড়া জবাব দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে যে, তারা জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটিতে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেখানে যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ এবং এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন ছিল। আইআরজিসি দাবি করেছে, এই হামলায় ঘাঁটির বিভিন্ন স্থাপনা এবং বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

এছাড়া কুয়েতের আলী আল সালেম ও আহমাদ আল জাবের ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে মোট ১৮টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ স্থাপনা লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন ছোড়া হয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে যে, শত্রুর আগ্রাসন যতদিন চলবে, তাদের অভিযানও ততদিন অব্যাহত থাকবে।

চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া হরমুজ প্রণালী সব ধরনের বাণিজ্যিক জাহাজ ও তেলের ট্যাংকারের জন্য পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তারা জানায়, ওই অঞ্চলে নিরাপত্তাহীনতা এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবিও প্রত্যাখ্যান করেছে ইরান।

আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে অবৈধভাবে পারাপারের চেষ্টাকালে দুটি নৌযানে হামলা চালানো হয়েছে এবং এই প্রণালীর দিকে আসা যেকোনো নৌযানকে শত্রুর সহযোগী হিসেবে বিবেচনা করা হবে। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সাইয়্যেদ মজিদ মুসাভি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ‘আপনারা যদি হরমুজ প্রণালীকে অনিরাপদ করেন, তবে আমরা ইরান থেকে পুরো অঞ্চলকে আপনাদের জন্য নরকে পরিণত করব।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.