আপনি পড়ছেন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনৈতিক সেবায় বড় ধরনের সংস্কারের কথা ভাবছে সদস্য দেশগুলো। এই সংস্কারের মাধ্যমে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের ক্ষমতা কমিয়ে অন্যান্য প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হতে পারে। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইইউর কূটনৈতিক সেবা ঢেলে সাজানোর পরিকল্পনা
ইউরোপীয় ইউনিয়নের পতাকা

বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় এক্সটারনাল অ্যাকশন সার্ভিস (ইইএএস) বা ইইউর কূটনৈতিক শাখার সংস্কার নিয়ে বিবেচনা করছে ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলো। বড় ধরনের ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এটি কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে বলে উদ্বেগ দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে এক কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে জানান, বর্তমান বিশ্বে ইইএএস যেভাবে কাজ করার কথা সেভাবে করছে না এবং এটি অকার্যকর হয়ে পড়েছে। তাই এর কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন বলে মনে করেন তিনি।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, ইরানকেন্দ্রিক উত্তেজনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তনের মতো ঘটনাগুলোর মধ্যেই এই আলোচনা সামনে এলো। এছাড়া বর্তমানে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে শুল্ক, অর্থনৈতিক চাপ এবং জ্বালানি সরবরাহের ব্যবহার বাড়ছে।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, কিছু সদস্য দেশ মনে করে ইইএএস, জাতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইইউর অন্যান্য প্রতিষ্ঠানের পররাষ্ট্র বিষয়ক বিভাগের কাজের মধ্যে অনেক মিল রয়েছে। এর ফলে সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে।

বিবেচনায় থাকা একটি প্রস্তাবে ইইউর শীর্ষ কূটনীতিকের স্বাধীনতা সীমিত করার কথা বলা হয়েছে। একইসঙ্গে বিশ্বব্যাপী ১৪০টির বেশি ইইউ প্রতিনিধি দলের ওপর তার নিয়ন্ত্রণ কমানোরও প্রস্তাব রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইইউর চুক্তি পরিবর্তন না করেই এই পুনর্গঠন করা সম্ভব। তবে যেকোনো সংস্কারের ক্ষেত্রে ২৭টি সদস্য দেশের সর্বসম্মত সমর্থন প্রয়োজন হবে।

কাজা কালাসের একজন প্রতিনিধি ফিন্যান্সিয়াল টাইমসকে জানান, তিনি ইইএএস এবং ইউরোপীয় কমিশন উভয়কে শক্তিশালী করার দিকেই মনোযোগ দিচ্ছেন। তিনি বলেন, ‘ইইউর সদস্য দেশগুলো ঐক্যবদ্ধ থাকলেই ইইউর পররাষ্ট্রনীতি শক্তিশালী হয়।’

ফিন্যান্সিয়াল টাইমসের মতে, ইইএএস সম্ভাব্য সংস্কারের ধারণা নিয়ে অভ্যন্তরীণ গবেষণাও চালাচ্ছে। কার্নেগি ইউরোপের সিনিয়র ফেলো এবং ইইউর সাবেক কর্মকর্তা স্টেফান লেহনে সংবাদপত্রটিকে জানান, সাম্প্রতিক বছরগুলোতে ইইউর পররাষ্ট্রনীতির কার্যক্রম প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘গত পাঁচ বছরে ইইউর পররাষ্ট্রনীতির উন্নয়নের দিকে তাকালে এটা স্পষ্ট যে এর ফলাফল ইতিবাচক ছিল না।’

চারপাশের নেতিবাচক পরিবেশের প্রতিক্রিয়া জানানো প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রাতিষ্ঠানিক পরিবর্তন হলো এটি করার একটি উপায়। আজ ইইউ যে নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছে, তার সঙ্গে উপকরণ ও কাঠামোর সমন্বয় না করাটা অদ্ভুত ব্যাপার হবে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.