আপনি পড়ছেন

জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার এ ঘটনায় পুলিশের এক এসআইসহ তিনজনকে নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পুলিশের বিরুদ্ধে ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ
নাঈম হাসান

নাঈম হাসান সাংবাদিকদের জানান, ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষ করে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের ফ্লাইটে চট্টগ্রাম আসার কথা ছিল তার। তবে দেরি হওয়ায় রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছান। এরপর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অটোরিকশা করে বাসার উদ্দেশে রওনা দেন তিনি। অটোরিকশাটি এক্সপ্রেসওয়ে থেকে নামার পর লালখান বাজার এলাকায় পুলিশের এক সদস্য গাড়ি থামার সংকেত দেন।

নাঈম বলেন, গাড়ি থামাতেই কয়েকজন ডিবি পুলিশ পরিচয়ে চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নিয়ে নেন। এরপর গাড়ি থেকে নামিয়ে গলায় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করেন। তখন তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেন; পরিচয়পত্রও দেখান। তবু তাকে ঘটনাস্থলে থাকা খুলশী থানার এসআই শফিকুল ইসলাম হাতে থাকা লাঠি দিয়ে কোমরে আঘাত করতে থাকেন। ওই এসআইয়ের সঙ্গে সাদা পোশাকে পুলিশের সোর্স সোহেলও হাতে থাকা পাইপ দিয়ে নাঈমকে পেটান।

জাতীয় দলের এই ক্রিকেটার বলেন, এ সময় প্রায় ১০০ থেকে ২০০ মানুষ জড়ো হয়ে আমার ক্রিকেটার পরিচয় দিলেও তারা মারধর থামায়নি। তারা বলছিল, তুই আসামি, চুপ থাক, একটা কথাও বলবি না। এক পর্যায়ে অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন নাঈম হাসান।

তিনি বলেন, পুলিশের গাড়ি থাকলেও সেখানে তাকে তোলা হয়নি। মারধরের এক পর্যায়ে নাঈমকে থানায় নিয়ে যান এসআই শফিকুল। এরপর ওসির কক্ষে নেওয়া হয়। সেখানেও তাকে হেনস্তা করা হয়েছে। ওসিকে তিনি যখন ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন, তখন ওসি বারবার বলেন চোখ নিচু করে কথা বলতে। এর মধ্যে একটি ফোন পেয়ে ওসি শান্ত হন।

নাঈম হাসান বলেন, অটোরিকশা থেকে নামানোর পর আমার ফোন নিয়ে নেওয়া হয়। থানায় আসার পর ফোনটি পেয়ে আমি বিসিবির সভাপতি তামিম ইকবালকে ফোন করি। তিনি বিসিবির সদস্য ইসরাফিল খসরুকে বিষয়টি জানান। এরপর পুলিশের সঙ্গে কথা বলেন তারা। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, অটোরিকশাটির বিরুদ্ধে চোরাচালানের তথ্য ছিল। তবে এই তথ্য কতটুকু সঠিক, তা যাচাই করা হচ্ছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

খুলশী থানার ওসি আরিফুর রহমান বলেন, অভিযানের বিষয়ে এসআই শফিকুল ইসলাম আমাকে কিছু জানাননি। থানায় নিয়ে আসার পর ক্রিকেটার নাঈমের পরিচয় জানি। দুঃখ প্রকাশ করে থানা থেকে তাকে চলে যাওয়ার অনুরোধ করা হয়। পরে এ ঘটনায় মামলা হয়েছে।

এদিকে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে হেনস্তার অভিযোগে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.