কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
- Details
- by ২৪ ডেস্ক
কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি এ কর্মসূচির উদ্বোধন শেষে খালপাড়ে একটি স্মারক বৃক্ষরোপণ করেন এবং সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এর আগে বিমানে সস্ত্রীক কক্সবাজারে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে সড়কপথে দিনভর নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন সরকারপ্রধান। পর্যটননগরী কক্সবাজারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যেই কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি।
একদিনের সফরে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর পেকুয়া উপজেলায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তারপরে নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালের সামনে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন।
মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন এবং সন্ধ্যায় লং বিচ হোটেলে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচি শেষে তিনি আকাশপথে ঢাকায় ফিরবেন।
দেড় দশকের বেশি সময় লন্ডন থাকার পরে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে তারেক রহমানের এটিই প্রথম কক্সবাজার সফর।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.