বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষস্থানে থাকা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এবার এক নতুন ইতিহাস গড়লেন। স্পেসএক্স, টেসলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এর এই প্রধান আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নেয়ার’ বা লাখ কোটি ডলারের মালিক হওয়ার গৌরব অর্জন করেছেন। ১ সংখ্যার পর ১২টি শূন্য বসালে যে বিশাল অঙ্কের হিসাব দাঁড়ায়, মাস্কের নিট সম্পদ এখন সেই মাইলফলক স্পর্শ করেছে।

উন্মাদ প্রতিভা নাকি ভাগ্যের খেলা?: যেভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হলেন ইলন মাস্ক
ইলন মাস্ক

আন্তর্জাতিক আর্থিক সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন (অর্ধ-ট্রিলিয়ন) ডলারের নিট সম্পদ অর্জনের রেকর্ড গড়েন। এর ঠিক এক মাস পর, টেসলার শেয়ারহোল্ডাররা তার জন্য একটি ঐতিহাসিক পারিশ্রমিক প্যাকেজ অনুমোদন করে, যার সম্ভাব্য মূল্য ছিল প্রায় এক ট্রিলিয়ন ডলার।

তবে তার সম্পদকে ট্রিলিয়নের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে তার রকেট নির্মাতা ও স্যাটেলাইট অপারেটর কোম্পানি ‘স্পেসএক্স’। স্পেসএক্স পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর ব্লুমবার্গ এবং ফোর্বসের যৌথ হিসাব অনুযায়ী মাস্কের নিট সম্পদ ১ লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়, যার বর্তমান বাজারমূল্য ব্লুমবার্গের মতে ১.১১ ট্রিলিয়ন ডলার।

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেওয়া মাস্কের শৈশব খুব একটা সুখকর ছিল না। বাবা-মায়ের বিচ্ছেদ, সহপাঠীদের বুলিং এবং অ্যাসপারগার সিনড্রোমের মতো সামাজিক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বড় হয়েছেন তিনি। তবে ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল তীব্র ব্যবসায়িক বুদ্ধি। মাত্র ১২ বছর বয়সে নিজের তৈরি কম্পিউটার গেম বিক্রি করেছিলেন তিনি।

পরবর্তীতে পড়াশোনার জন্য কানাডা ও যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও পদার্থবিদ্যায় ডিগ্রি নেন। ১৯৯০-এর দশকে দুটি সফল প্রযুক্তি স্টার্ট-আপ প্রতিষ্ঠা করেন, যার একটি পরবর্তীতে ‘পেপ্যাল’ (PayPal) হিসেবে আত্মপ্রকাশ করে। ২০০২ সালে ই-বে (eBay) ১.৫ বিলিয়ন ডলারে পেপ্যাল কিনে নিলে মাস্কের হাতে বিপুল অর্থ আসে এবং সেই পুঁজিই তিনি স্পেসএক্স ও টেসলার মতো বৈপ্লবিক প্রজেক্টে বিনিয়োগ করেন।

ইলন মাস্ক শুধু সম্পদের জন্যই নয়, তার খামখেয়ালি সিদ্ধান্ত ও বিতর্কিত মতামতের জন্যও সর্বদা আলোচনায় থাকেন। ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে কেনা টুইটার (বর্তমান এক্স)-এর বর্তমান বাজারমূল্য নেমে দাঁড়িয়েছে মাত্র ৯.৪ বিলিয়ন ডলারে। তার বিরুদ্ধে প্ল্যাটফর্মটিতে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ তুলে অনেক বড় প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে।

সাম্প্রতিক সময়ে রাজনীতিতেও তার প্রভাব ছিল চোখে পড়ার মতো। ২০২৪ সালের মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে জোরালো প্রচার চালান এবং ট্রাম্পের জয়ের পর সরকারি ব্যয় সংকোচন বিভাগের (ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইমার্জেন্সি) দায়িত্ব পান। তবে পরবর্তীতে ট্রাম্পের সাথে নীতিগত বিরোধের জেরে ২০২৫ সালের মে মাসে তিনি হোয়াইট হাউস ছাড়েন।

ব্যক্তিগত জীবনে তিনবার বিবাহবিচ্ছেদ করা মাস্ক বর্তমানে ১৪ সন্তানের জনক। বিশ্বের জনসংখ্যা হ্রাস পাওয়া নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত এবং এটিকে মানবজাতির জন্য হুমকি মনে করেন।

বিশ্লেষকদের মতে, মাস্কের এই ট্রিলিয়নেয়ার উপাধি চিরস্থায়ী নাও হতে পারে, কারণ তার সম্পদের সিংহভাগই স্পেসএক্সের শেয়ারের ওঠানামার ওপর নির্ভরশীল। তবে তিনি যদি টেসলার জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা—যেমন কোম্পানির মূল্য ৮ গুণ বৃদ্ধি করা, ১০ লাখ এআই রোবট এবং ১ কোটি ২০ লাখ গাড়ি বিক্রি করা সম্পন্ন করতে পারেন, তবে তার সম্পদের পরিমাণ আরও বহুগুণ বেড়ে যাবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.