আপনি পড়ছেন

গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে সরকারের প্রতি কঠোর বার্তা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির: সরকারকে বেশি দিন সময় দেওয়া হবে না
ডা. শফিকুর রহমান

তিনি বলেছেন, বর্তমান সরকারকে পরিবর্তনের জন্য খুব বেশি সময় দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে এর পরিণতির জন্য সরকারকেই প্রস্তুত থাকতে হবে।

শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সরকারকে জনগণের রায় ও গণভোটের দাবি সম্মান করতে হবে। অন্যথায় অতীতের মতো রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে হতে পারে। তিনি দাবি করেন, জনগণের মতামত উপেক্ষা করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়।

তিনি আরও বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের জেল বা শাস্তির ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না। দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজন হলে তাঁরা ত্যাগ স্বীকারে প্রস্তুত বলেও মন্তব্য করেন।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, নির্বাচিত সরকার গঠনের পর চাঁদাবাজি ও দুর্নীতি কমার প্রত্যাশা থাকলেও বাস্তবে তা বেড়েছে। জাতীয় সংসদে বিরোধী মত প্রকাশের সুযোগ সংকুচিত হওয়ায় জনগণের দাবিকে রাজপথে তুলে ধরতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও সরকারের প্রস্তাবিত বাজেটের সমালোচনা করেন।
তিনি বলেন, বাজেটে দুর্নীতি, ব্যাংক খাতের অনিয়ম এবং লুটপাট বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেই। সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া দেশের অর্থনীতি ও প্রশাসনে ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়।

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশের হেনস্তার অভিযোগের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম পুলিশ ও বিচার বিভাগের সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাও তুলে ধরে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষার আহ্বান জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে গণদাবি বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.