আপনি পড়ছেন

শিক্ষক বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে একাধিক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন ব্যবস্থায় উপজেলা, জেলা, বিভাগীয় ও সিটি করপোরেশন পর্যায়ে গঠিত কমিটিগুলো বদলির আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করবে।

শিক্ষকদের বদলিতে আসছে নতুন নীতিমালা
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

রবিবার রাজধানীতে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) ও ইউনিসেফ আয়োজিত ‘বাংলাদেশ এডুকেশন সেক্টর অ্যানালাইসিস (ইএসএ) ২০২৬’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, অতীতে শিক্ষক বদলি প্রক্রিয়া নানা ধরনের সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগে বিতর্কিত ছিল। এতে একদিকে শিক্ষকদের ভোগান্তি বেড়েছে, অন্যদিকে শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতির পরিবর্তনে বদলি কার্যক্রমকে বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালার আওতায় স্থানীয় পর্যায়ের কমিটিগুলো নির্ধারিত সময় অন্তর বৈঠক করে বদলির আবেদন পর্যালোচনা ও নিষ্পত্তি করবে।

নতুন ব্যবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি প্রাথমিকভাবে আবেদন যাচাই করবে। তাদের সুপারিশের ভিত্তিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারি করবেন।

এ ছাড়া জেলা, বিভাগীয় ও সিটি করপোরেশন পর্যায়ে পাঁচ থেকে ছয় সদস্যের পৃথক কমিটি থাকবে। সংশ্লিষ্ট পর্যায়ের এসব কমিটি বদলির আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। সিটি করপোরেশন কমিটিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, বিভাগীয় কমিটিতে বিভাগীয় কমিশনার এবং জেলা কমিটিতে জেলা প্রশাসক সভাপতির দায়িত্ব পালন করবেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.