আপনি পড়ছেন

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে তার দল সেই ফল মেনে নিয়েছে।

জামায়াত আমির: নির্বাচনের ফল না মানলে দেশে গৃহযুদ্ধ হতে পারত
ডা. শফিকুর রহমান

অন্যথায় দেশে গৃহযুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত বলে মন্তব্য করেন তিনি। রবিবার রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর পর জনগণ একটি গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচনের প্রত্যাশা করেছিল। ভোটগ্রহণের পরিবেশ সন্তোষজনক হলেও ফলাফল নিয়ে ব্যাপক কারসাজি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, বর্তমানে অনেকেই এ বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন। তবে জাতীয় স্থিতিশীলতা ও জনগণের স্বার্থ বিবেচনায় ফলাফল মেনে নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা অত্যন্ত কঠিন হয়েছে। বাংলাদেশকে এমন পরিস্থিতির মুখে ঠেলে দিতে তারা চাননি।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে আটক হওয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, এটি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর নয়, বরং ইন্টারপোলের উদ্যোগের ফল। তবে এই ঘটনাকে তিনি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক অর্জন হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে কি না, তা সরকারের আন্তরিকতার ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় উত্তেজনা ও উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি জানান।

জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, তাদের দল চরমপন্থার পরিবর্তে দায়িত্বশীল ও মধ্যপন্থী রাজনৈতিক অবস্থান গ্রহণ করবে। সংসদকে কার্যকর গণতান্ত্রিক আলোচনার জায়গা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংসদে সাম্প্রতিক এক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ধর্মীয় মূল্যবোধ ও পর্দা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ক্ষমতাসীন দল জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। জনগণের রায় উপেক্ষিত হলে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। সংসদে সমস্যার সমাধান না হলে রাজনৈতিকভাবে রাজপথেও আন্দোলন চলবে বলে তিনি ইঙ্গিত দেন।

গাইবান্ধায় রামমন্দির নির্মাণকাজ স্থগিতের প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়, যা সমাজে উসকানি বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে। সেটা যে পক্ষ থেকেই হোক না কেন, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তার ভাষ্য, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই সবার প্রধান দায়িত্ব।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.