আপনি পড়ছেন

চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত ও সম্পূরক বাজেটে সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন প্রস্তাব অনুযায়ী, সরকারের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা এবং বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৩ শতাংশ।

সম্পূরক বাজেটে ব্যয় কমিয়ে ৭.৮৮ লাখ কোটি টাকার প্রস্তাব
জাতীয় সংসদ ভবন

সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম কার্যদিবসে অর্থমন্ত্রী সংশোধিত ও সম্পূরক বাজেট উত্থাপন করেন।
বাজেট বক্তব্যে তিনি বলেন, মূল বাজেটে সরকারের নিট ব্যয় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে নির্বাচন-পূর্ব সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন প্রত্যাশিত গতি না পাওয়ায় ব্যয় কিছুটা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার অর্থনীতিকে স্থিতিশীল ও গতিশীল করতে ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার উদ্যোগ নিয়েছে। অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানো, অপচয় রোধ এবং প্রশাসনিক মিতব্যয়িতার মাধ্যমে অর্থনৈতিক চাপ মোকাবিলার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচিও সম্প্রসারণ করা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, পুরোহিত ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের মতো উদ্যোগগুলো অব্যাহত রাখতে সম্পূরক বাজেটে প্রয়োজনীয় অর্থ সংস্থান করা হয়েছে।

বাজেট উপস্থাপনের পর স্পিকার ২০২৫-২৬ অর্থবছরের দায়যুক্ত ব্যয় ছাড়া অন্যান্য ব্যয়ের মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু করেন। সংবিধানের ৮৯ অনুচ্ছেদ অনুযায়ী দায়যুক্ত ব্যয় সংসদে আলোচনার সুযোগ থাকলেও তা ভোটের আওতায় আসে না।

স্পিকার বলেন, সম্পূরক বাজেটে মোট ২৫টি মঞ্জুরি দাবি রয়েছে। এসব দাবির বিপরীতে বিরোধী দলের সংসদ সদস্যরা ৩০৪টি ছাঁটাই প্রস্তাব জমা দিয়েছেন।

সময় বিবেচনায় অর্থ বিভাগ, পরিকল্পনা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনসহ আটটি মন্ত্রণালয় ও বিভাগের প্রস্তাবিত ব্যয় নিয়ে আলোচনা হবে। বাকি মঞ্জুরি দাবিগুলো সরাসরি ভোটে নিষ্পন্ন করা হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.