আপনি পড়ছেন

রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়েছেন পুলিশের দুই কর্মকর্তা। ধারালো অস্ত্রের আঘাতে এক ওসি ও এক এসআই আহত হয়েছেন। এ সময় পুলিশের পাল্টা অভিযানে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। পরে তাকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের তুরাগ হাউজিং এলাকার ডেল্টা গার্মেন্টসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের আস্তানায় অভিযানে গিয়ে হামলার শিকার ওসি-এসআই
আদাবর থানা

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, এলাকায় সক্রিয় একটি ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের লক্ষ্য ছিল দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা ‘কব্জি কাটা’ নামে পরিচিত একটি ছিনতাইকারী চক্রের আস্তানা। অভিযানের একপর্যায়ে চক্রটির সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা ব্যবস্থা নিলে আমির নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে তাকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় গুলিবিদ্ধ আমিরসহ মোট চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে ছিনতাই, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করছে বলেও তারা উল্লেখ করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.