৬ মাসের মধ্যে সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
- Details
- by ২৪ ডেস্ক
দেশের সব উন্নয়ন কর্তৃপক্ষকে আগামী ছয় মাসের মধ্যে অনলাইনে ভবন নকশা অনুমোদন ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে সরকার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিদ্যমান ডিজিটাল প্ল্যাটফর্ম অনুসরণ করে এ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, গত ১ জুন সচিবালয়ে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।
সভায় জানানো হয়, বর্তমানে রাজউকে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে ভবন নির্মাণ অনুমোদন দেওয়া হচ্ছে। এ সেবার জন্য ২৪ কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিট সিস্টেম (ইসিপিএস) ব্যবহার করে প্রকল্পভুক্ত এলাকার ভূমি ব্যবহার ছাড়পত্রও অনলাইনে প্রদান করা হচ্ছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, রাজউকের তৈরি সফটওয়্যার ব্যবহার করেই দেশের অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষকে ডিজিটাল সেবার আওতায় আনা হবে। এর ফলে ভবন নকশা অনুমোদনের আবেদন, যাচাই-বাছাই ও অনুমোদনের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা সম্ভব হবে।
সভায় আরও জানানো হয়, এস্টেট ও ভূমি শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। নতুন ব্যবস্থা চালু হলে নাগরিকদের অফিসে সরাসরি উপস্থিতির প্রয়োজন কমবে এবং সেবা পাওয়ার সময়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
সেবা সহজীকরণ এবং প্রশাসনিক জটিলতা কমানোর লক্ষ্যে রাজউকের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের কাজও চলছে। এ বিষয়ে ১১ সদস্যের একটি কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, অনলাইনভিত্তিক নকশা অনুমোদন ব্যবস্থা চালু হলে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। একই সঙ্গে নাগরিকদের সময়, খরচ এবং ভোগান্তি কমবে। সরকারের ডিজিটাল রূপান্তর কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজু নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে দায় বহন করতে হবে।
বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ১২টি উন্নয়ন কর্তৃপক্ষ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রাজধানী, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কক্সবাজার ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে কাজ করছে। এছাড়া সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ নতুনভাবে যুক্ত হয়েছে।
উন্নয়ন কর্তৃপক্ষের আওতাভুক্ত এলাকায় ভবন নির্মাণের আগে ভূমি ব্যবহার ছাড়পত্র ও নির্মাণ অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। রাজউক ২০১৬ সালে সীমিত পরিসরে অনলাইন সেবা চালু করে, যা পরে ধাপে ধাপে সম্প্রসারিত হয়ে বর্তমানে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যবস্থায় রূপ নিয়েছে। এখন সেই মডেলই সারা দেশের উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.