আপনি পড়ছেন

বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও সামাজিক উন্নয়ন খাতে বিনিয়োগ ও অর্থায়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ইউরোপের দেশ স্পেন বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে, যার মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঋণ, কারিগরি সহায়তা এবং সম্ভাব্যতা সমীক্ষার অর্থায়ন করা হবে।

উন্নয়ন সহযোগিতায় নতুন মিত্র স্পেন, চুক্তির পথে ঢাকা
বাংলাদেশ এবং স্পেনের পতাকা

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্পেন ইতোমধ্যে বাংলাদেশ সরকারের কাছে একটি প্রোটোকল চুক্তির প্রস্তাব দিয়েছে। সরকারও বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করছে। এ লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) একটি খসড়া চুক্তি প্রস্তুত করেছে এবং বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহের কাজ চলছে।

প্রস্তাবিত চুক্তির আওতায় অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) কাঠামোর আদলে উন্নয়ন প্রকল্পে বাণিজ্যিক ঋণ, প্রযুক্তিগত সহায়তা, সম্ভাব্যতা যাচাই এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমে অর্থায়ন করবে স্পেন।

তবে এ অর্থায়নের সঙ্গে কিছু শর্তও থাকছে। স্পেনের প্রস্তাব অনুযায়ী, তাদের ক্রেডিট লাইনের আওতায় বাস্তবায়িত প্রকল্পগুলোতে স্প্যানিশ কোম্পানিগুলোকে কাজের সুযোগ দিতে হবে এবং স্প্যানিশ পণ্য ও সেবাকে অগ্রাধিকার দিতে হবে।

খসড়া চুক্তি অনুযায়ী, পরিবহন অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা, কৃষি-খাদ্যশিল্প, শিক্ষা, স্বাস্থ্য, উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে অর্থায়ন করা হতে পারে।

এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসংশ্লিষ্ট প্রকল্পগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। দুই দেশের সম্মতিতে অন্য যেকোনো খাতেও বিনিয়োগ বা অর্থায়নের সুযোগ থাকবে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বর্তমানে উন্নয়ন প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) মতো প্রতিষ্ঠানগুলোও তুলনামূলক বেশি সুদে ঋণ দেওয়ার প্রস্তাব করছে। এমন পরিস্থিতিতে স্পেনের এই উদ্যোগ বাংলাদেশের জন্য বিকল্প অর্থায়নের একটি নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।

তার মতে, চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের এ ধরনের সহযোগিতা কাঠামো আগে থেকেই রয়েছে। স্পেনের সঙ্গে নতুন চুক্তি হলে উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হবে।

প্রস্তাবিত চুক্তিতে দুর্নীতিবিরোধী অবস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো প্রকল্পে অনিয়ম, ঘুষ বা অবৈধ সুবিধা গ্রহণের প্রমাণ পাওয়া গেলে স্পেন অর্থায়ন স্থগিত, বাতিল কিংবা ঋণের অর্থ আগাম ফেরত চাওয়ার ক্ষমতা রাখবে।

এ ছাড়া ঋণের অর্থ ব্যবহার করে কোনো ধরনের কর, শুল্ক বা সরকারি লেভি পরিশোধ করা যাবে না বলেও খসড়ায় উল্লেখ করা হয়েছে।
চুক্তির আওতায় একটি দ্বিপাক্ষিক ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই গ্রুপ নিয়মিত বৈঠকের মাধ্যমে প্রকল্প নির্বাচন, অর্থায়নের অগ্রগতি এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করবে। প্রয়োজন হলে দুই দেশের বিশেষজ্ঞরাও এতে অংশ নিতে পারবেন।

অর্থনীতিবিদ ও সাবেক সরকারি কর্মকর্তারা মনে করছেন, ইউরোপীয় প্রযুক্তি, পরিবহন, সাইবার নিরাপত্তা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে স্পেনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

তবে তারা সতর্ক করে বলেছেন, এটি যেহেতু শর্তযুক্ত ঋণ, তাই প্রকল্প নির্বাচন, সুদের হার এবং অর্থনৈতিক দায়বদ্ধতার বিষয়গুলো সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে বৈদেশিক ঋণের চাপ আরও বাড়তে পারে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে বাংলাদেশ থেকে স্পেনে প্রায় ২ দশমিক ৮৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। অন্যদিকে একই সময়ে স্পেন থেকে বাংলাদেশে প্রায় ১৪৭ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নতুন অর্থনৈতিক সহযোগিতা চুক্তি বাস্তবায়িত হলে শুধু উন্নয়ন প্রকল্প নয়, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কও নতুন মাত্রা পাবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.