আপনি পড়ছেন

ইরানের সঙ্গে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারককে চূড়ান্ত চুক্তি নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, তেহরান চুক্তির শর্ত মেনে না চললে বা প্রত্যাশিত আচরণ না করলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলার পথে যেতে পারে।

ট্রাম্প: চুক্তি পছন্দ না হলে ইরানে আবারও হামলা চালাব
ডোনাল্ড ট্রাম্প

ফ্রান্সের এভিয়ান-লে-বেইনসে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতা এখনো একটি প্রাথমিক কাঠামো মাত্র। চূড়ান্ত সমাধানে পৌঁছাতে হলে তেহরানকে প্রতিশ্রুতি অনুযায়ী আচরণ করতে হবে।

তিনি বলেন, এটি একটি সমঝোতা স্মারক। যদি এটি আমাদের প্রত্যাশা পূরণ না করে কিংবা তারা সঠিকভাবে আচরণ না করে, তাহলে আমরা আবারও ব্যবস্থা নেব।

ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরের অপেক্ষায় থাকা সমঝোতা স্মারককে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।

জি-৭ নেতারা এক যৌথ বিবৃতিতে ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে তারা মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং পারমাণবিক ঝুঁকি মোকাবিলায় আলোচনার কোনো বিকল্প নেই। নেতারা চলমান শান্তি উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সফল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাসও দেন।

সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে জি-৭ দেশগুলো জানিয়েছে, ভবিষ্যতে জ্বালানি সরবরাহের ঝুঁকি কমাতে তারা বিকল্প সরবরাহ ব্যবস্থা ও নতুন বাণিজ্যপথের ওপর গুরুত্ব দেবে।

ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে একটি আন্তর্জাতিক নৌ-জোট হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে বলেও সম্মেলনে আলোচনা হয়েছে।

যদিও ট্রাম্প দাবি করেছেন, চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অপসারণ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আন্তর্জাতিক তদারকি জোরদারের মতো বিষয়গুলো পরবর্তী আলোচনায় চূড়ান্ত হবে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি সত্ত্বেও ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং নিষেধাজ্ঞা-সংক্রান্ত বিষয়গুলো এখনো দুই দেশের মধ্যে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

শান্তি উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেবাননের পরিস্থিতি। ইরান দাবি করছে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে লেবাননেও সংঘাত বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করতে হবে।

তবে ইসরায়েল জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তারা সেনা প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেয়নি। ফলে লেবানন ইস্যু নতুন করে আঞ্চলিক উত্তেজনার কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বুধবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে আসে, যা সাম্প্রতিক সংঘাত শুরুর পর সর্বনিম্ন পর্যায়ের মধ্যে একটি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.