সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চিন্তা সরকারের
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশ-ভারত সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার, অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেছেন তিনি।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই ধরনের ব্যবস্থা ভারতের সঙ্গে থাকা সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও গ্রহণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩৬ বার বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে, যা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিহত করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পাঠানো ২ হাজার ৩৬৯ জনের মধ্যে ২ হাজার ১৭৫ জনকে সংশ্লিষ্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ১১ জনকে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে এবং ১৮৩ জনকে সীমান্ত থেকেই পুশব্যাক করা হয়েছে।
সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, পুশইন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দাদের সমন্বয়ে ‘বর্ডার কমিউনিটি ওয়াচ গ্রুপ’ গঠন করা হয়েছে। পাশাপাশি মাইকিংসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং গ্রেপ্তারের পর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হচ্ছে।
সরকারের মতে, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান নিয়ন্ত্রণে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.