লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত চেয়ে সরকারের দ্বারস্থ আদ্-দ্বীন হাসপাতাল
- Details
- by ২৪ ডেস্ক
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সাময়িক স্থগিত রাখার আবেদন জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে বর্তমানে ভর্তি থাকা রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার অনুমতিও চাওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে।

বুধবার (১৭ জুন) স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে এ বিষয়ে লিখিত আবেদন জমা দেয় প্রতিষ্ঠানটি। বিষয়টি নিশ্চিত করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় রয়েছেন। বিশেষ করে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), উচ্চ নির্ভরতা ইউনিট (এইচডিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এবং নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)-এ ভর্তি রোগীদের দ্রুত অন্যত্র স্থানান্তর করা হলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার আওতায় আপিল করা হবে। পাশাপাশি হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমও শুরু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক ঘটনার পর হাসপাতাল প্রাঙ্গণের আধুনিকায়ন, বায়ু চলাচল ব্যবস্থা উন্নয়ন, মেডিকেল কলেজ ভবনে পরিচালিত বেকারি কার্যক্রম বন্ধসহ বিভিন্ন সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আইসিইউ ও এইচডিইউতে ৯ জন, সিসিইউতে ২ জন এবং এনআইসিইউতে ৪৩ জন নবজাতক রয়েছে। এছাড়া শিশু ওয়ার্ড, গাইনি ও প্রসূতি বিভাগ, মেডিসিন ও সার্জারি ইউনিটসহ বিভিন্ন বিভাগে আরও কয়েকজন রোগী ভর্তি রয়েছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর রোগীদের বিকল্প হাসপাতালে স্থানান্তরের জন্য কয়েকটি হাসপাতালকে প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছে। তবে রোগীদের স্বজনদের অনেকেই আর্থিক ও স্বাস্থ্যগত কারণে তাৎক্ষণিক স্থানান্তর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এই পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় লাইসেন্স বাতিলের আদেশ সাময়িক স্থগিত রাখা অথবা অন্তত ভর্তি রোগীদের চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত হাসপাতালটি চালুর সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।
গত ২৭ মে কয়েক ঘণ্টার ব্যবধানে হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। পরবর্তীতে কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের চূড়ান্ত আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.