আপনি পড়ছেন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার। ইসরায়েলকে বর্ণবাদ যুগের দক্ষিণ আফ্রিকার সঙ্গে তুলনা করার অভিযোগ তুলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন।

ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইসরায়েল
ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গিডিওন সার অভিযোগ করেন, কাজা কালাস ইসরায়েলের প্রতি ‘অত্যন্ত আচ্ছন্ন এবং চরম বৈষম্যমূলক’ আচরণ করছেন। তিনি লেখেন, ‘সম্প্রতি প্রকাশিত খবরে জানা গেছে, মেক্সিকো সফরকালে তিনি ইসরায়েলকে দক্ষিণ আফ্রিকার তৎকালীন বর্ণবাদী সরকারের সঙ্গে তুলনা করেছেন।’

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে দেওয়া এই বিদ্বেষপূর্ণ মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত কাজা কালাসের সঙ্গে সব ধরনের যোগাযোগ ছিন্ন করা ছাড়া আমার আর কোনো উপায় নেই।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত তার এই গুরুতর মন্তব্যের বিষয়ে কোনো অস্বীকৃতি, ব্যাখ্যা বা জবাব দেওয়া হয়নি।’

গিডিওন সার উল্লেখ করেন, যেসব ইউরোপীয় আইনপ্রণেতা কাজা কালাসের কথিত মন্তব্যের নিন্দা জানিয়েছেন, তিনি তাদের প্রশংসা করেন। তবে জনসমক্ষে কোনো জবাব না দেওয়ায় তিনি ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের সমালোচনা করেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃত গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেক্সিকোর কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আচরণ নিয়ে আলোচনাকালে কাজা কালাস ওই তুলনা করেছিলেন।

একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইউরোপীয় উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের অংশ হিসেবে গত ২০ থেকে ২২ মে মেক্সিকো সফর করেন কাজা কালাস।

গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের প্রতি ক্রমবর্ধমান সমালোচনার মধ্যেই এই কূটনৈতিক বিরোধের ঘটনা ঘটল।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার দায়ের করা এবং বেশ কয়েকটি দেশের সমর্থনপুষ্ট একটি গণহত্যা মামলারও মুখোমুখি হচ্ছে ইসরায়েল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.