লেবাননে যুদ্ধবিরতি সত্ত্বেও সংঘাত অব্যাহত, নিহত ইসরায়েলি ও লেবানিজ সেনা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও দক্ষিণ লেবাননে উত্তেজনা অব্যাহত রয়েছে। শুক্রবার চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ পরস্পরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে। সর্বশেষ সংঘাতে একজন ইসরায়েলি সেনা এবং লেবাননের দুই সেনা সদস্য নিহত হয়েছেন।

শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকার কাফার তেবনিত গ্রামে রাতভর হামলায় তাদের এক সেনা নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। নিহত সেনার নাম নির বেন আরি (২১)। তিনি কমান্ডো ব্রিগেডের মাগলান ইউনিটের সার্জেন্ট ফার্স্ট ক্লাস ছিলেন। প্রাথমিক তদন্তের বরাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাত দেড়টার দিকে রকেট ও বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের নির্দেশে সেনাবাহিনী লেবাননে গুলি চালানো বন্ধ করেছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে তারা জানায়, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে দখল করা এলাকাগুলো থেকে এখনই তাদের সেনা প্রত্যাহার করছে না।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহ রাতভর দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর ৫০টির বেশি গোলা নিক্ষেপ করেছে। একে যুদ্ধবিরতির বারবার লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ কেন্দ্র ও অস্ত্রাগারসহ বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল আরও জানায়, তারা তাদের বেসামরিক নাগরিক বা বাহিনীর ওপর কোনো হামলা মেনে নেবে না।
অপরদিকে, হিজবুল্লাহ শনিবার এক বিবৃতিতে জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে তারা যুদ্ধবিরতি মেনে চলছে। তবে তাদের অভিযোগ, চুক্তি কার্যকর হওয়ার প্রথম মুহূর্ত থেকেই ইসরায়েল তা লঙ্ঘন করেছে। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলে, ‘শত্রুরা প্রথম মুহূর্ত থেকেই যুদ্ধবিরতি লঙ্ঘন করলেও আমরা এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।’ তারা আরও বলে, ‘যুদ্ধবিরতির প্রতিশ্রুতির পাশাপাশি শত্রুদের ভূমি দখল এবং দখলদারিত্ব সম্প্রসারণের কোনো অপচেষ্টাও আমরা সহ্য করব না।’
লেবাননের সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননে ইসরায়েলের পৃথক দুটি বিমান হামলায় তাদের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। কাফাররুম্মান-নাবাতিয়েহ সড়কে বিমান হামলায় জামিল নাহাল নামের এক সেনা নিহত হন। এছাড়া গত ১৯ জুন মারজায়উনের তৌলিন শহরে হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফার্স্ট সার্জেন্ট আলি ইব্রাহিম।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও শনিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। লেবানিজ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ও শনিবার মিলিয়ে ইসরায়েলি হামলায় ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৫৭ জন নিহত, ১২ হাজারের বেশি আহত এবং ১০ লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার ইসরায়েলের চ্যানেল ১২ নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে জানায়, স্থানীয় সময় বিকেল ৪টায় হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.