বিশ্বমঞ্চে পিছিয়ে পড়েও ম্যাচ জেতার পরিসংখ্যানে ব্রাজিলকে টপকে নতুন ইতিহাস গড়ল জার্মানি। বিশ্বকাপে আগে গোল হজম করেও শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ার তালিকায় এখন সবার উপরে অবস্থান করছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই কৃতিত্ব অর্জনের পাশাপাশি গোলকিপার হিসেবে বিশ্বমঞ্চে সর্বোচ্চ ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছেন জার্মান অধিনায়ক ম্যানুয়েল নয়্যার।

রেকর্ডবুকে ব্রাজিলকে টপকে জার্মানির নতুন ইতিহাস
ছবি - সংগৃহীত

টরন্টো স্টেডিয়ামে আইভরিকোস্টের বিপক্ষে ২-১ ব্যবধানের ঘামঝরানো জয়ে এই জোড়া কীর্তি গড়েছে জার্মানরা। প্রতিযোগিতার ‘ই’ গ্রুপের এই রোমাঞ্চকর লড়াইয়ে জয়ী হয়ে ১২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল দলটি। আইভরিকোস্টের বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে নিজের ২১তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন নয়্যার।

ম্যাচের ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে পিছিয়ে পড়েছিল জার্মানি। এই গোলের সুবাদে ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল আফ্রিকান দলটি। বিশ্বকাপে এর আগে ১০ ম্যাচে প্রথমে গোল হজম করে মাত্র একটিতে জিততে পেরেছিল জার্মানি। তবে আইভরিকোস্টের বিপক্ষে সেই পরিসংখ্যান বদলে দিয়ে ১৬তম বারের মতো পিছিয়ে পড়েও জয়ের রেকর্ড নিজেদের করে নেয় তারা।

জার্মান কোচ ইউলিয়ান নাগলসমান ৬০ মিনিটে তিনটি পরিবর্তন এনে খেলার মোড় ঘুরিয়ে দেন। বদলি হিসেবে মাঠে নামা দেনিজ উনদাভ ৬৮ মিনিটে নাদিম আমিরির পাসে গোল করে জার্মানিকে সমতায় ফেরান। এরপর নির্ধারিত সময়ের খেলা শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।

২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর গত দুটি আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল জার্মানি। আইভরিকোস্টের বিপক্ষে এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইভরিকোস্ট। গ্রুপের অন্য দুই দল ইকুয়েডর ও কুরাসাও এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.