চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এক যুগের দীর্ঘ খরা কাটিয়ে ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। ২০১৪ সালের পর এই প্রথম দলটি টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করল।

১২ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি
ছবি - সংগৃহীত

টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে আইভরিকোস্টকে ২-১ গোলে পরাজিত করেছে জার্মানরা। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় তুলে নেয় ইউলিয়ান নাগলসমানের শিষ্যরা।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছে জার্মানি। টুর্নামেন্টে পিছিয়ে পড়েও সর্বোচ্চ ১৬টি ম্যাচে জয় পাওয়ার কৃতিত্ব এখন তাদের দখলে, যা ব্রাজিলের চেয়ে একটি বেশি। পাশাপাশি গোলরক্ষক হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ২১টি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়লেন ম্যানুয়েল নয়ার।

ম্যাচের ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরিকোস্ট। দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর বদলি খেলোয়াড় দেনিজ উনদাভের জোড়া গোল জার্মানির জয় নিশ্চিত করে। উনদাভ ৬৮ মিনিটে সমতা ফেরানোর পর যোগ করা সময়ের ৯৪ মিনিটে জয়সূচক গোলটি করেন।

কোচ নাগলমান দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে তিনটি পরিবর্তন এনে খেলার মোড় ঘুরিয়ে দেন। নাদিম আমিরি, জেমি লেভেলিং এবং দেনিজ উনদাভ মাঠে নেমে আক্রমণের ধার বাড়ান। আমিরির পাস থেকেই উনদাভ নিজের প্রথম গোলটি করেন।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে জার্মানি। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আইভরিকোস্ট। ইকুয়েডর ও কুরাসাও এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.