আপনি পড়ছেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ২০২৬ সালের ২৫ মে থেকে এক বছর ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঘোষণা বাস্তবায়নে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘নজরুল বর্ষ’ পালনে সরকারের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি
কাজী নজরুল ইসলাম

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করা হবে। সরকারের এই সিদ্ধান্ত ২০২৬ সালের ২৫ মে থেকেই কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে কবির ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল বর্ষ পালনের ঘোষণা দিয়েছিলেন। ওই অনুষ্ঠানে তিনি কবির জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণার প্রস্তাব করেন। প্রধানমন্ত্রীর সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করল সরকার।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.