আপনি পড়ছেন

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

প্রতিষ্ঠাবার্ষিকী: আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি

তিনি বলেন, সোমবার (২২ জুন) রাজধানীর আটটি থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, ধানমন্ডি থানা এলাকা থেকে ১০ জন, মোহাম্মদপুর থেকে ৮ জন, রমনা ও খিলক্ষেত থানা এলাকা থেকে ২ জন করে এবং বংশাল, কদমতলী, মিরপুর ও তুরাগ থানা এলাকা থেকে একজন করে মোট ২৬ জনকে আটক করা হয়েছে।

নিয়াজ মেহেদী বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকদের সংঘর্ষের আশঙ্কায় গত ১৮ জুন দেশব্যাপী সতর্কতা জারি করে পুলিশ সদর দপ্তর। এ উপলক্ষে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে সম্ভাব্য সহিংসতা ও নাশকতা প্রতিরোধে সরকার পাঁচ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে। জেলাগুলো হলো—কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.