জনপ্রিয়তায় ধস নেতানিয়াহুর, শীর্ষে সাবেক সেনাপ্রধান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পেছনে ফেলে জনপ্রিয়তায় এগিয়ে গেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। নতুন একটি জনমত জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর চেয়ে আইজেনকোটকে বেশি যোগ্য মনে করছেন সাধারণ মানুষ। বুধবার প্রকাশিত এই জরিপে অন্যান্য বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ ও নাফতালি বেনেটের প্রতি মানুষের সমর্থন কমার বিষয়টিও উঠে এসেছে।

ইসরায়েলের চ্যানেল ১৩ সম্প্রচারিত এই জরিপের তথ্য অনুযায়ী, ৪৩ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রী পদের জন্য নেতানিয়াহুর চেয়ে আইজেনকোটকে বেশি উপযুক্ত মনে করেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছেন ৩৯ শতাংশ মানুষ। জরিপে আরও উঠে আসে, আইজেনকোট ৪২ শতাংশ সমর্থন নিয়ে বেনেটের (২১ শতাংশ) চেয়ে এগিয়ে আছেন। তবে বেনেটের ৪১ শতাংশের বিপরীতে নেতানিয়াহুর সমর্থন ৪৪ শতাংশ।
আজই যদি সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৩টি আসন পাবে। অন্যদিকে আইজেনকোটের বিরোধী দল ইয়াশার পার্টি পাবে ২০টি আসন। জরিপে ইয়ার লাপিদ ও নাফতালি বেনেটের নেতৃত্বাধীন বিরোধী জোটের সমর্থন আরও কমতে দেখা যায়, তারা পেতে পারে মাত্র ১৫টি আসন।
সামগ্রিকভাবে ১২০ আসনের নেসেটে (ইসরায়েলের সংসদ) নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট ৫৩টি আসন পেতে পারে। এর বিপরীতে বিরোধী দলগুলো ৫৭টি এবং আরব দলগুলো ১০টি আসন পেতে পারে।
চ্যানেল ১৩ জরিপটি পরিচালনার তারিখ, নমুনার আকার বা ভুলের মাত্রা প্রকাশ করেনি। তবে গবেষক শ্মুয়েল রোসনার, জোসেফ মাকলাদা, ড. এরিয়েল আয়লোন, দোরি ড্রর এবং অধ্যাপক ডেভিড স্টেইনবার্গের একটি দল জরিপটি তত্ত্বাবধান করে। দেশে চলমান যুদ্ধ, নিরাপত্তা নীতি এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে ইসরায়েলে তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যেই এই জরিপের ফলাফল সামনে এলো।
শুক্রবার মারিভ পত্রিকায় প্রকাশিত আরেকটি পৃথক জরিপ অনুযায়ী, আজ নির্বাচন হলে বিরোধী দল সরকার গঠন করতে সক্ষম হবে। ওই জরিপের তথ্য বলছে, বিরোধীরা ৬১টি আসন পাবে এবং নেতানিয়াহুর জোট পাবে ৪৯টি আসন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.