দুবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মরক্কো। হাইতির বিপক্ষে ৪-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকার দলটি। এই জয়ের সুবাদে ‘সি’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে পা রাখল কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

দুবার পিছিয়ে পড়ার ধাক্কা সামলে মরক্কোর রোমাঞ্চকর জয়
হাইতির প্রতিরোধ ভেঙে হাসল মরক্কো

ম্যাচের শুরুতেই মরক্কোকে স্তব্ধ করে দেয় হাইতি। দশম মিনিটে লেনি জোসেফের চমৎকার ফ্লিকে এগিয়ে যায় তারা, যা ১৯৭৪ সালের পর বিশ্বকাপে দেশটির প্রথম গোল। তবে মরক্কো সমতায় ফিরতে বেশি সময় নেয়নি। ৩৯ মিনিটে অধিনায়ক আশরাফ হাকিমি বল জালে জড়িয়ে দলের পক্ষে প্রথম গোলটি করেন।

সমতা ফেরার চার মিনিটের মাথায় আবারও লিড নেয় হাইতি। ৪৩ মিনিটে বক্সের দূর থেকে উইলসন ইসিদোরের জোরালো শট মরক্কোর জালে জড়ায়। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আশরাফ হাকিমির পাস থেকে দারুণ এক শটে মরক্কোকে ২-২ সমতায় ফেরান ইসমাইল সাইবারি।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় মরক্কো। ৭৮ মিনিটে বদলি খেলোয়াড় সুফিয়ান রাহিমির দারুণ কোনাচে শটে প্রথমবারের মতো লিড নেয় তারা। এরপর ৮৯ মিনিটে আরেক বদলি ফুটবলার গেসিম ইয়াসিন গোল করে দলের জয় নিশ্চিত করেন। ভিএআর যাচাই শেষে রেফারি এই গোলের সিদ্ধান্ত বহাল রাখলে ৪-২ ব্যবধানে মাঠ ছাড়ে মরক্কো।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.