আপনি পড়ছেন

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজা, লেবানন, সিরিয়া ও ইরানে চালানো ইসরায়েলের সামরিক অভিযানের ব্যয় প্রায় ২০ হাজার ৫০০ কোটি ডলারে (৭০০ বিলিয়ন শেকেল) দাঁড়িয়েছে। সংঘাতের কারণে সরকারি অর্থায়ন, উৎপাদন ঘাটতি এবং মার্কিন সামরিক সহায়তার ওপর ভিত্তি করে এই বিপুল আর্থিক ক্ষতির হিসাব করা হয়েছে।

ইসরায়েলের যুদ্ধব্যয় ছাড়িয়েছে ২০৫ বিলিয়ন ডলার
ধুলোমাখা পথ দিয়ে এগিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক যান

দ্য টাইমস অব ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদমাধ্যম জমান ইসরায়েলে প্রকাশিত নির গোল্ডবার্গের একটি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। ব্যাংক অব ইসরায়েলের তথ্যের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, সরকারের যুদ্ধব্যয় ১১ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে শুধু প্রতিরক্ষা খাতেই ব্যয় হয়েছে ৭ হাজার ১২০ কোটি ডলার। এছাড়া ক্ষতিপূরণ বাবদ ৯৬০ কোটি ডলার, বিভিন্ন বেসামরিক খাতে ১ হাজার ৬৭০ কোটি ডলার এবং সরকারি ঋণ বৃদ্ধির কারণে সুদ বাবদ ৫৫০ কোটি ডলার ব্যয় হয়েছে।

ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের অর্থমূল্য প্রায় ২ হাজার ৬০০ কোটি ডলার। তবে এই বিশাল অর্থনৈতিক চাপ শুধু সরকারি ব্যয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত ইসরায়েলি অর্থনীতিতে উৎপাদন ঘাটতির পরিমাণ প্রায় ৫ হাজার ১৯০ কোটি ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২৬ সালের সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় নিলে এই অঙ্ক ৫ হাজার ৮৬০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

সরকারি ব্যয়, মার্কিন সহায়তা এবং উৎপাদন ঘাটতি একসঙ্গে হিসাব করলে সংঘাতের মোট অর্থনৈতিক ব্যয় প্রায় ২০ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছায়। তবে রাষ্ট্র কর্তৃক বহন করা হয়নি এমন ব্যক্তিগত বা বেসরকারি খাতের সব ক্ষতি এই হিসাবের অন্তর্ভুক্ত করা হয়নি। সংঘাত অব্যাহত থাকলে এই অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সরকারি ব্যয় বৃদ্ধির কারণে করের হার ও জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে। বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ৭ অক্টোবরের পর থেকে শুরু হওয়া এই সংঘাতকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক সময় হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যার প্রভাব আগামী কয়েক বছর ধরে অব্যাহত থাকতে পারে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.