আপনি পড়ছেন

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্দাউ সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
ছবি- সিএনএন

বুধবার (২৪ জুন) ভেনেজুয়েলায় ভূমিকম্প আঘাত হানার পর ক্রিস্টোফার লান্দাউ এক্স পোস্টে বলেন, ‘বিধ্বংসী ভূমিকম্পের শিকার ভেনেজুয়েলার জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র। এই কঠিন মুহূর্তে ঈশ্বর আমাদের ভেনেজুয়েলার ভাইবোনদের পাশে থাকুন। আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সহায়তা কার্যক্রম সংগঠিত করছি। ভেনেজুয়েলা দীর্ঘজীবী হোক! আমরা আপনাদের সঙ্গে আছি।’

এদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশ করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যেসব পরিবার স্বজন হারিয়েছে, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব জনগোষ্ঠীর জন্য শক্তি, নিরাপত্তা ও দ্রুত পুনরুদ্ধার কামনা করছি।’

অন্যদিকে, এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে জানিয়েছেন, তার দেশ ভেনেজুয়েলাকে সহায়তার প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, এল সালভাদরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই সহায়তার প্রস্তাব পাঠানো হয়েছে।

এক্সে দেওয়া পোস্টে বুকেলে জানান, ‘৩০০ উদ্ধারকর্মী ও প্যারামেডিক, ৫০ টন সরঞ্জাম, ওষুধ এবং জরুরি প্রয়োজনীয় সামগ্রী নিয়ে একটি দল কারাকাসের উদ্দেশে রওনা হওয়ার জন্য প্রস্তুত রয়েছে।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে পর পর দুটি শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। প্রথমে ইয়ারাকুই প্রদেশের রাজধানী সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৪০ সেকেন্ড পর ইউমারে এলাকার দক্ষিণ-পূর্বে ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মোরন উপকূলীয় এলাকার ঠিক পশ্চিমে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল)।

জোড়া ভূকম্পনের ফলে রাজধানী কারাকাস ব্যাপকভাবে কেঁপে ওঠে এবং বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। কেন্দ্রস্থলের কাছাকাছি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি মূল্যায়নে কাজ শুরু করেছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

ইউএসজিএস সতর্ক করে বলেছে, শক্তিশালী এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এমনকি প্রাণহানি ১ লাখ পর্যন্তও পৌঁছাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ভেনেজুয়েলায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি স্বাস্থ্যকর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভূমিকম্পে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ আহ্বান জানান রদ্রিগেজ। 

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.