ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, বড় পরীক্ষার মুখে রদ্রিগেজ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বের জন্য বড় এক পরীক্ষা হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ইলিয়াস ফেরের।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে অরিনোকো রিসার্চের প্রতিষ্ঠাতা ফেরের বলেন, এই বিপর্যয়ের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে কারাকাস, লা গুইরা, ভ্যালেন্সিয়া এবং আরও কয়েকটি শহরে আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ধসে পড়ার বহু খবর পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, অনিয়মিত নির্মাণকাজ হয়েছে— এমন এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি বিশেষভাবে ভয়াবহ হতে পারে। আর বহু বছর ধরে অর্থসংকট ও কম বরাদ্দের কারণে জরুরি সেবা ব্যবস্থাও মারাত্মক চাপে পড়বে।
ফেরেরের মতে, এই দুর্যোগ এমন এক সময়ে আঘাত হেনেছে, যখন ভেনেজুয়েলা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এক সংবেদনশীল সন্ধিক্ষণ অতিক্রম করছে। তার ভাষ্য, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্কের পথে এগোচ্ছে এবং একই সঙ্গে সংস্কার কর্মসূচি শুরু করছে।
তিনি আরও জানান, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) প্রাথমিক পূর্বাভাসে আশঙ্কা প্রকাশ করেছে, এই ভূমিকম্পে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটতে পারে। পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ থেকে ৪ শতাংশের মধ্যে থাকতে পারে।
ফেরের সতর্ক করে বলেন, এই বিপর্যয়ের রাজনৈতিক গুরুত্বও কম নয়। তার মতে, এটি অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজের জন্যও বড় এক পরীক্ষা। পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে তার পদক্ষেপ তাকে প্রয়োজনীয় রাজনৈতিক বৈধতা এনে দিতে পারে। আবার ব্যর্থ হলে তার অবস্থান আরও নড়বড়ে হয়ে যেতে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে পর পর দুটি শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। প্রথমে ইয়ারাকুই প্রদেশের রাজধানী সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৪০ সেকেন্ড পর ইউমারে এলাকার দক্ষিণ-পূর্বে ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মোরন উপকূলীয় এলাকার ঠিক পশ্চিমে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল)।
ভেনেজুয়েলায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর জরুরি অবস্থা ঘোষণা করেছেন ডেলসি রদ্রিগেজ। তিনি স্বাস্থ্যকর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভূমিকম্পে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ আহ্বান জানান রদ্রিগেজ।
তিনি ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত এবং প্রায় ৭০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন। ভূমিকম্পে প্রাণহানির বিষয়ে এটিই তার দেওয়া প্রথম সরকারি হিসাব। তবে এখন পর্যন্ত ভেনেজুয়েলার কর্তৃপক্ষ সার্বিক প্রাণহানির কোনো পূর্ণাঙ্গ প্রাথমিক হিসাব দেয়নি। এ কারণে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এরই মধ্যে ইউএসজিএস প্রাথমিক বিশ্লেষণে জানিয়েছে, এতে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা ৪৪ শতাংশ। একই সঙ্গে ১ লাখের বেশি প্রাণহানির আশঙ্কাও ৩০ শতাংশ বলে উল্লেখ করেছে সংস্থাটি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.