হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, জাতিসংঘের সহায়তা কার্যক্রম স্থগিত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এরপর পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলো ও তাতে অবস্থানরত কয়েক হাজার নাবিক সরিয়ে নেওয়ার অভিযান স্থগিত করেছে জাতিসংঘ। খবর সিএনএনের

বৃহস্পতিবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সিএনএনকে বিষয়টি জানান। তবে জাহাজে হামলা সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি। ইরানও এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অনেক জাহাজ ও নাবিক হরমুজ প্রণালীতে আটকে রয়েছেন।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, পণ্যবাহী একটি জাহাজের ডান দিকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত করেছে। হামলায় জাহাজটির চালকের কক্ষ (ব্রিজ) ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক নোটিশে বলা হয়েছে, জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং যেকোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা জানাতে পরামর্শ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির ফলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার পথ তৈরি হয়েছিল। এর মাত্র কয়েক দিন পরই উদ্ধার অভিযান স্থগিতের সিদ্ধান্ত এলো।
আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এক বিবৃতিতে বলেন, আইএমওর উদ্ধার পরিকল্পনা শুরু হওয়ার পর বেশ কয়েকটি জাহাজ সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আমাদের উদ্ধারের তালিকায় থাকা অন্যান্য জাহাজ এবং এই অঞ্চলে অবস্থানরত সবার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা রয়েছে কি না, তা পুনর্মূল্যায়ন করতে সাময়িকভাবে এ কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি জানান, ওমান উপসাগরে একটি জাহাজে হামলার খবর পেয়েছেন। এটি হরমুজ প্রণালী পার হয়েছিল। জাহাজটি আইএমওর উদ্ধার কার্যক্রমের আওতায় কাজ করছিল না।
আর্সেনিও ডোমিঙ্গুয়েজ বলেন, নাবিকদের নিরাপত্তাই সবার আগে। তাই একটি সমন্বিত পদক্ষেপ এবং নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত উদ্ধার পরিকল্পনা স্থগিত থাকবে।
ইরানের পারস্য উপসাগরীয় সমুদ্রপথ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, তাদের নির্ধারিত রুটের বাইরে চলাচলকারী জাহাজগুলোর নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়া হবে না এবং তারা বিমা বা সংশ্লিষ্ট দায়ের আওতায় থাকবে না। অননুমোদিত রুটে ভ্রমণের সব দায় জাহাজের মালিক, অপারেটর ও কমান্ডারের থাকবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.