আধুনিক রান্নাঘরে কাচের চুলা বা গ্লাস স্টোভের ব্যবহার জনপ্রিয় হলেও ভুল পদ্ধতিতে পরিষ্কার করার কারণে শৌখিন এই সরঞ্জামটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। যথাযথ যত্ন ও সঠিক কৌশলে পরিষ্কার করলে দীর্ঘদিন এই চুলার উজ্জ্বলতা ও কার্যকারিতা অটুট রাখা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, কাচের চুলা নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ভুলভাবে ঘর্ষণ বা পরিষ্কার করার ভুল কৌশল অবলম্বন করা।

কাচের চুলা পরিষ্কারের সহজ উপায়, স্থায়ী দাগ ও আঁচড় পড়বে না
ছবি - সংগৃহীত

কাচের ওপর জমে থাকা তেল বা পোড়া ময়লা কখনোই জোরে ঘষে তোলা উচিত নয় বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। এক্ষেত্রে নির্ধারিত ক্রিম বা তরল ক্লিনার ব্যবহার করে কয়েক মিনিট রেখে দিলে ময়লা নরম হয়ে আসে, যা পরে পরিষ্কার করা সহজ হয়। এছাড়া বিকল্প পদ্ধতি হিসেবে ভেজা কাপড়ে অল্প পরিমাণ বাসন ধোয়ার তরল ও খাবার সোডা ব্যবহার করা যেতে পারে। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করার পর মাইক্রোফাইবার বা নরম তন্তুযুক্ত কাপড় দিয়ে হালকা চাপে গোলাকারভাবে মুছে নিলে কাচের উজ্জ্বলতা বজায় থাকে।

অনেকেই রান্না শেষ হওয়ার পরপরই গরম অবস্থায় চুলা পরিষ্কার করতে শুরু করেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চুলা গরম থাকা অবস্থায় পরিষ্কার করলে দুর্ঘটনার পাশাপাশি ক্লিনার দ্রুত শুকিয়ে গিয়ে স্থায়ী দাগ তৈরি করতে পারে। তাই চুলা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর পরিষ্কার করা সবচেয়ে নিরাপদ। পরিষ্কার শুরু করার আগে নরম কাপড় বা টিস্যু দিয়ে আলতোভাবে খাবারের কণা ও লবণের দানা সরিয়ে নেওয়া উচিত, যাতে ঘর্ষণে নতুন কোনো আঁচড় না পড়ে।

পরিষ্কারের ক্ষেত্রে ধাতব মাজুনি, স্টিল উল, শক্ত ব্রাশ বা ক্ষয়কারী ক্লিনিং পাউডার ব্যবহার করা থেকে পুরোপুরি বিরত থাকতে হবে। এসব উপকরণের অতিরিক্ত ঘর্ষণে কাচের ওপর স্থায়ী আঁচড় পড়ে যায়, যা দীর্ঘমেয়াদে চুলার স্বচ্ছতা কমিয়ে দেয়। সবশেষে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে চুলা মুছে নিলে পানির দাগ থাকে না। বাড়তি উজ্জ্বলতা পেতে সামান্য সাদা ভিনেগার ব্যবহার করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.