আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে নিহত ২৯
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে স্থল অভিযান ও বিমান হামলায় ২৯ জন নিহত হয়েছেন। পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক প্রাণঘাতী হামলার জবাবে রোববার (২৮ জুন) রাতে দেশটির নিরাপত্তা বাহিনী এই অভিযান চালায়। খবর আল জাজিরার

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানান, দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক হামলার পরিপ্রেক্ষিতে অভিযান শুরু হয়। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে নির্ভুল বিমান হামলায় তিনটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আফগানিস্তানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইসলামাবাদ এসব হামলার জন্য পাকিস্তান তালেবান (তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি) এবং তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে।
এই অভিযানের একদিন আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদরদপ্তরে হামলা চালায় একদল সশস্ত্র ব্যক্তি। ওই হামলায় তিন সেনাসদস্য নিহত হন। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তিন হামলাকারীকে হত্যা এবং আহত অবস্থায় আরেকজনকে গ্রেপ্তার করে। সেনাবাহিনীর দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তি আফগান নাগরিক।
গত শনিবার রাতে এক বিবৃতিতে টিটিপির বিচ্ছিন্ন গোষ্ঠী জামাত-উল-আহরার করাচির ওই হামলার দায় স্বীকার করে। তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার বলেন, সর্বশেষ সীমান্ত অভিযানে পাকিস্তান তালেবানের ঘাঁটি ও নিরাপদ আশ্রয়স্থলগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
পাকিস্তান তালেবান আফগান তালেবান থেকে আলাদা একটি সশস্ত্র সংগঠন হলেও দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে আফগান তালেবান। বিশ্লেষকদের মতে, সীমান্তের সর্বশেষ এই অভিযান ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার আগে থেকেই উত্তেজনাপূর্ণ সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।
রোববার সীমান্তে হামলা ও স্থল অভিযান পাকিস্তানের সেনাবাহিনীর প্রায় তিন সপ্তাহ আগে আফগানিস্তানের অভ্যন্তরে কথিত জঙ্গি ঘাঁটিতে চালানো বিমান হামলার ধারাবাহিকতা। ওই হামলার পর প্রায় এক মাস তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করলেও, ইসলামাবাদ তখন প্রতিবেশী দুই দেশের মধ্যে কার্যত ‘উন্মুক্ত যুদ্ধ’ পরিস্থিতির কথা উল্লেখ করেছিল। যদিও আন্তর্জাতিক মহল দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত কয়েক মাস ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযানের ঘটনা ঘটছে। ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিমান হামলার জবাবে আফগানিস্তান পাল্টা হামলা চালানোর পর থেকে সীমান্ত সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে। আন্তর্জাতিক মধ্যস্থতায় একাধিক দফা শান্তি আলোচনা হলেও এখন পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা সম্ভব হয়নি।
চীনও গত এপ্রিলে দুই দেশকে নিয়ে বৈঠকের আয়োজন করেছিল। পরে বেইজিং জানায়, পাকিস্তান ও আফগানিস্তান উত্তেজনা না বাড়ানোর এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার বিষয়ে সম্মত হয়েছে।
গত বছর থেকে পাকিস্তান সীমান্তবর্তী এলাকা এবং আফগানিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালিয়েছে। ইসলামাবাদের দাবি, এসব অভিযানে পাকিস্তান তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর কথিত ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তান তালেবানের যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের ভেতরে প্রাণঘাতী হামলা চালাচ্ছে। তবে কাবুল বরাবরের মতোই এ অভিযোগ অস্বীকার করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.