আপনি পড়ছেন

দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থায় পুঁথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া এবং সহশিক্ষা কার্যক্রমকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন এই পদ্ধতিতে কারিগরি ও পেশাগত শিক্ষাকে সাধারণ শিক্ষার সঙ্গে যুক্ত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাক্রমের এই পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

২০২৮ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম
আ ন ম এহছানুল হক মিলন

২০২৮ সাল থেকে দেশব্যাপী নতুন এই শিক্ষাক্রমের আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হবে। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বুধবার সচিবালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষাক্রম প্রণয়নের লক্ষ্যে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালে এটি চালুর কথা থাকলেও সময়ের স্বল্পতার কারণে তা এক বছর পিছিয়ে দেওয়া হয়। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ২০২৮ সালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে একযোগে এই নতুন ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানান, নতুন এই ব্যবস্থায় পুঁথিগত বিদ্যার চেয়ে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে সহশিক্ষা কার্যক্রমকে অধিক প্রাধান্য দেওয়া হবে। একই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এইচএসসি ও সমমান পরীক্ষার সার্বিক তথ্য উপস্থাপন করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.