জুবাইদা রহমান: দেশের ৩৮ জেলায় নেই আইসিইউ
- Details
- by ২৪ ডেস্ক
দেশে আশঙ্কাজনক হারে নিবিড় পরিচর্যা (ক্রিটিক্যাল কেয়ার) সেবার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, দেশের ৬৪ জেলার মধ্যে ৩৮টি জেলায় এখনো কোনো আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) নেই, আর বিদ্যমান ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ৮০ থেকে ৯০ শতাংশই রাজধানী ঢাকায় কেন্দ্রীভূত।

বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (বিএসসিসিএম) আয়োজিত জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমানে দেশে প্রতি এক লাখ মানুষের জন্য ক্রিটিক্যাল কেয়ার শয্যা রয়েছে মাত্র ১ দশমিক ৭টি, আর সাধারণ হাসপাতালের শয্যা রয়েছে মাত্র ৯টি। এই বাস্তবতা দেশের স্বাস্থ্যসেবার জন্য বড় উদ্বেগের বিষয়।
তিনি বলেন, দেশের ৬৮ থেকে ৭০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করলেও উন্নত চিকিৎসাসেবার বেশিরভাগই বড় শহর ও রাজধানীকেন্দ্রিক। ফলে প্রত্যন্ত অঞ্চলের নবজাতক, অন্তঃসত্ত্বা নারী, নিউমোনিয়া ও স্ট্রোকে আক্রান্ত রোগী কিংবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিরা সময়মতো নিবিড় পরিচর্যা না পাওয়ায় অনেক ক্ষেত্রেই প্রাণ হারাচ্ছেন।
শুধু আইসিইউ শয্যার সংকট নয়, বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামেরও তীব্র ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। অ্যানেসথেসিওলজিস্ট, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্টসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থাকে আরও দুর্বল করে তুলেছে বলে জানান তিনি।
সংকট কাটাতে প্রতিটি জেলা সদর হাসপাতালে আইসিইউ সুবিধাসহ আধুনিক ক্রিটিক্যাল কেয়ার ইউনিট গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান।
পাশাপাশি উন্নত জীবনরক্ষাকারী সরঞ্জামসমৃদ্ধ অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যন্ত এলাকায় তাৎক্ষণিক আইসিইউ সেবা পৌঁছে দেওয়া কঠিন হলেও আধুনিক অ্যাম্বুলেন্সের মাধ্যমে গুরুতর রোগীদের দ্রুত জেলা বা বিশেষায়িত হাসপাতালে নেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, সীমিত অবকাঠামো ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের এই অবদান প্রশংসার দাবিদার।
একটি মৃত্যুও যেন কোনো পরিবারের জন্য অপূরণীয় ক্ষতির কারণ না হয়—এ লক্ষ্য সামনে রেখে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দেশের ক্রিটিক্যাল কেয়ার সেবার পরিধি দ্রুত বাড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী, বিএসসিসিএমের সভাপতি অধ্যাপক আরিফ আহসান, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাফর ইকবালসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.