আপনি পড়ছেন

খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, বর্তমান খসড়া অপরিবর্তিত অবস্থায় আইনে পরিণত হলে মানবাধিকার কমিশনের স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা এবং কার্যকর তদন্ত পরিচালনার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে পড়তে পারে।

টিআইবির শঙ্কা: মানবাধিকার কমিশনের স্বাধীনতা খর্ব হতে পারে
টিআইবির লোগো

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর মাইডাস সেন্টারে ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬: হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) ও টিআইবির পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক এক পরামর্শ সভায় এসব মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, খসড়া আইনের কয়েকটি ধারা মানবাধিকার কমিশনের স্বাধীনতা ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের পথে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে গুম ও গোপন আটকের অভিযোগ তদন্তে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশে কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল, নতুন খসড়ায় সেই ক্ষমতা উল্লেখযোগ্যভাবে সংকুচিত করা হয়েছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, খসড়ার ১৩ নম্বর ধারায় কমিশনের তদন্ত, পরিদর্শন ও তদারকির ক্ষমতার আওতায় আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা কিংবা কথিত ‘আয়না ঘর’ এর মতো সম্ভাব্য গোপন আটককেন্দ্র পরিদর্শনের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। এতে অবৈধ আটক বা গুমসংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ২০ নম্বর ধারায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে কমিশনের ক্ষমতা সীমিত রাখার প্রস্তাবও উদ্বেগজনক বলে মন্তব্য করে টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশন গড়ে তুলতে হলে কমিশনকে আরও শক্তিশালী ও স্বাধীন ক্ষমতা দিতে হবে। বর্তমান খসড়ায় সেই লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা কম।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত মানবাধিকার কমিশন-সংক্রান্ত অধ্যাদেশটি সংসদে পাস হয়নি। পরে সরকার নতুন করে আইনটির খসড়া তৈরি করেছে। তবে টিআইবির মূল্যায়ন অনুযায়ী, নতুন খসড়ায় কমিশনের স্বাধীনভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ ক্ষমতা বাদ দেওয়া হয়েছে বা সীমিত করা হয়েছে।

সভায় টিআইবি আরও কয়েকটি সুপারিশ তুলে ধরে। এর মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পূর্বানুমতির বিধান পুনর্বহাল না করা, কমিশনের বাজেট ব্যবস্থাপনায় স্বায়ত্তশাসন নিশ্চিত করা, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি এবং সরকারের নিয়ন্ত্রণমূলক বিভিন্ন ধারা সংশোধন করা।

একই সঙ্গে দেশের মানুষের কাছে মানবাধিকার সেবা সহজলভ্য করতে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রম উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের সুপারিশও করেছে সংস্থাটি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.