আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ১৩টি অবৈধ বসতি স্থাপনের একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্মকর্তাদের আশঙ্কা, এই পদক্ষেপের ফলে ফিলিস্তিনি ভূখণ্ড আরও খণ্ডিত হওয়ার পাশাপাশি পূর্ব জেরুজালেম তার চারপাশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা এই বিতর্কিত পরিকল্পনার অনুমোদন দেয়।

অবৈধ বসতি বাড়াচ্ছে ইসরায়েল, বিচ্ছিন্ন হচ্ছে জেরুজালেম
পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি নির্মাণের কাজ

ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল সেভেনের প্রতিবেদন অনুযায়ী, ‘বিনিয়ামিন’ আঞ্চলিক এলাকায় নতুন এসব অবৈধ বসতি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ‘বিনিয়ামিন আঞ্চলিক কাউন্সিল’ এই প্রকল্পের প্রথম ধাপে চার থেকে ছয়টি নতুন অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনা করেছে। এর পেছনে লাখ লাখ শেকেল বিনিয়োগ করা হবে।

এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। এক বিবৃতিতে তারা জানায়, অবৈধ বসতি সম্প্রসারণ এবং অধিকৃত পশ্চিম তীর থেকে পূর্ব জেরুজালেমকে বিচ্ছিন্ন করার বৃহত্তর ইসরায়েলি নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো মাঠপর্যায়ে নতুন ভৌগোলিক বাস্তবতা তৈরি করা। বিশেষ করে জেরুজালেমের উত্তর-পশ্চিম, রামাল্লা ও আল-বিরেহ গভর্নরেটের পশ্চিম এলাকা এবং জর্ডান উপত্যকার দিকের পূর্ব ঢালে এর প্রভাব পড়বে।’

গভর্নরেটের বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রাথমিক ধাপে চার থেকে ছয়টি নতুন অবৈধ বসতি নির্মাণের পাশাপাশি সরকারি তহবিল ও অবকাঠামো প্রদানের মাধ্যমে বেশ কয়েকটি বিদ্যমান আউটপোস্ট বা ফাঁড়িকে বৈধতা দেওয়া হবে। আসন্ন নির্বাচনের আগে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব-নিকাশের কারণেই বসতি স্থাপন প্রকল্পগুলো ত্বরান্বিত করা হচ্ছে বলে মনে করে গভর্নরেট।

এই সম্প্রসারণ পরিকল্পনাকে ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে আখ্যায়িত করে তারা সতর্ক করে যে, এর মাধ্যমে ফিলিস্তিনি ভূমির ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও কঠোর হবে। এতে পশ্চিম তীর খণ্ডিত হওয়া ছাড়াও জেরুজালেম বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা ভৌগোলিকভাবে অবিচ্ছিন্ন একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে নষ্ট করবে। আন্তর্জাতিক আইন এবং প্রাসঙ্গিক আন্তর্জাতিক প্রস্তাবনার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে এই পদক্ষেপের বর্ণনা দিয়ে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন নীতি বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানানো হয়।

এর আগে বুধবার প্যালেস্টিনিয়ান সেন্টার ফর ইসরায়েলি স্টাডিজ (মাদার) জানায়, সাম্প্রতিক বছরগুলোতে নজিরবিহীন গতিতে বসতি স্থাপন সম্প্রসারিত হয়েছে। ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে বার্ষিক গড় বসতি স্থাপনের হার ছিল আটটি। তবে এটি উল্লেখযোগ্য হারে বেড়ে ২০২৩ সালে ৩২টি, ২০২৪ সালে ৬২টি এবং ২০২৫ সালে ৮৬টিতে দাঁড়িয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.