ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থার ইঙ্গিত দিচ্ছে নতুন জরিপ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
এই মুহূর্তে নির্বাচন হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট বা বিরোধী দল—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে না। একটি জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপের ফলাফল অনুযায়ী, কোনো পক্ষই এককভাবে সরকার গঠন করতে পারবে না, যা দেশটিতে নতুন করে রাজনৈতিক অচলাবস্থার ইঙ্গিত দিচ্ছে।

ইসরায়েলি দৈনিক মারিভ শুক্রবার জরিপটি প্রকাশ করে। জরিপের পূর্বাভাস অনুযায়ী, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট ৫০টি আসন পাবে। অন্যদিকে, ইহুদি বিরোধী দলগুলো ৫৯টি এবং আরব দলগুলো ১১টি আসন নিশ্চিত করবে। ইসরায়েলে সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হয়।
বেশিরভাগ ইহুদি বিরোধী দলীয় নেতা সরকার গঠনের ক্ষেত্রে আরব দলগুলোর ওপর নির্ভর করার বিষয়টি নাকচ করে দিয়েছেন। অন্যদিকে, আরব দলগুলোও ভবিষ্যৎ কোনো জোটে সমর্থনের জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। ফলে কোনো শিবিরের পক্ষেই এককভাবে সরকার গঠন করা সম্ভব হবে না বলে জরিপে ধারণা দেওয়া হয়েছে।
জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২১টি আসন পেতে পারে। এরপর জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গ্যাভিরের ওৎজমা ইয়েহুদিত আটটি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে। অতি-রক্ষণশীল দল শাস এবং ইউনাইটেড তোরাহ জুদাইজম প্রত্যেকে আটটি করে আসন পেতে পারে। এছাড়া অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের রিলিজিয়াস জায়োনিজম পার্টি পাঁচটি আসন নিশ্চিত করতে পারে।
বিরোধী দলগুলোর মধ্যে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ২০টি আসন নিয়ে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের টুগেদার পার্টি ১৯টি আসন পেতে পারে। আভিগডর লিবারম্যানের ইসরায়েল বেইতেইনু এবং ইয়ার গোলানের ডেমোক্র্যাটস পার্টি প্রত্যেকে ১০টি করে আসন পাবে বলে ধারণা করা হচ্ছে।
আরব দলগুলোর মধ্যে হাদাশ-তাল জোট ছয়টি এবং মনসুর আব্বাসের ইউনাইটেড আরব লিস্ট পাঁচটি আসন পেতে পারে। মারিভ জানায়, সর্বশেষ জরিপে নেতানিয়াহুর জোটের ৫০টি আসনের কোনো পরিবর্তন হয়নি। তবে ইহুদি বিরোধী দলগুলো একটি আসন হারিয়ে ৫৯টিতে নেমেছে এবং আরব দলগুলো একটি আসন বাড়িয়ে ১১টিতে পৌঁছেছে।
জরিপে অংশগ্রহণকারীদের ৭৪ শতাংশ জানিয়েছেন, তারা আগামী নেসেট নির্বাচনে নিশ্চিতভাবে ভোট দেবেন এবং ১৭ শতাংশ ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেছেন। তিন শতাংশ ভোট দেওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন এবং ছয় শতাংশ এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
৬২ শতাংশ মনে করেন, নির্বাচনের পর দুই রাজনৈতিক শিবিরের দলগুলো মিলে ঐক্যমতের সরকার গঠনের সম্ভাবনা নেই। এর মধ্যে ৩৫ শতাংশ একে অসম্ভব বলে মনে করেন। তবে ১৪ শতাংশ বলেছেন, এ ধরনের জোট গঠনের ভালো সম্ভাবনা রয়েছে।
বেসরকারি লাজার রিসার্চ ইনস্টিটিউট ৬০৬ জন ইসরায়েলির ওপর দৈবচয়নের ভিত্তিতে এই জরিপ পরিচালনা করে। এর ভুলের মাত্রা ছিল ৪ শতাংশ। বর্তমান নেসেটের মেয়াদ আগামী অক্টোবরে শেষ হওয়ার কথা রয়েছে। ওই সময়ে ইসরায়েলে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.